ভূতনীতে শুভেন্দুর সভা, তৃণমূলের বিরুদ্ধে তীব্র আক্রমণ।

মালদা, নিজস্বসংবাদদাতা:— সোমবার নির্বাচনী প্রচারে মালদায় এলেন বিজেপির বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। নির্বাচনী সভা করলেন মানিকচকের ভূতনীতে। সভা মঞ্চ থেকে বিভিন্ন ইস্যুতে সুর চড়ালেন তৃণমূলের বিরুদ্ধে। সেই সঙ্গে বিজেপির নির্বাচনী প্রতিশ্রুতি তুলে ধরে রাজ্যে বিজেপিকে ক্ষমতায় আনার আহ্বান জানালেন তিনি। সোমবার মানিকচকের বিজেপি প্রার্থী গৌড়চন্দ্র মন্ডলের সমর্থনে নির্বাচনী জনসভা অনুষ্ঠিত হয় ভূতনীর শংকরটোলা মাঠে। সভায় হাজির ছিলেন বিজেপির বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী, মানিকচকের বিজেপি প্রার্থী গৌড়চন্দ্র মন্ডল সহ অন্যান্য বিজেপি নেতানেত্রী। তাদের সকলকে নিয়ে ভূতনীতে নির্বাচনী সভা করে বিভিন্ন ইস্যুতে রাজ্যের তৃণমূল সরকারের বিরুদ্ধে জোরদার আক্রমণ শানান শুভেন্দু অধিকারী। একই সাথে তিনি বিজেপির একগুচ্ছ নির্বাচনী প্রতিশ্রুতি তুলে ধরে মানিকচকে বিজেপি প্রার্থীকে জয়যুক্ত করা সহ রাজ্যে বিজেপির সরকার গঠনের আবেদন জানান।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *