পূর্ব বর্ধমানে পতাকা ঘিরে উত্তেজনা, বিজেপির পথ অবরোধ।

পূর্ব বর্ধমান, নিজস্ব সংবাদদাতা:- ভোটের আগে বিজেপির পতাকা লাগাতে বাধা, বিজেপি কর্মীকে মারধরের অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে। ঘটনার প্রতিবাদ জানিয়ে বুলবুলিতলার ফাঁড়ির সামনে বেশ কিছুক্ষণ পথ অবরোধ করে প্রতিবাদ জানালো বিজেপি কর্মীরা এদিন সোমবার। স্থানীয় সূত্রে জানা গিয়েছে সুলতান পঞ্চায়েতের হৃদয়পুর গ্রামের স্থানীয় এলাকার বিজেপির বুথ সভাপতি অশোক বাগ বিজেপির পতাকা লাগাতে এলাকায় বেরিয়েছিল, সেই সময় তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা তাদের মারধর করে।তিনি কোন রকমে বাড়ি ঢুকে পড়লে তিনি ঘটনায় প্রাণে বেঁচে যান। এরপরই পূর্বস্থলী দক্ষিণ বিধানসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী প্রাণকৃষ্ণ তপাদারের নেতৃত্বে বুলবুলিতলা ফাঁড়িতে হাজির হয় বিজেপি কর্মীরা। অভিযুক্তদের ঘন্টা দুয়েকের মধ্যে গ্রেপ্তার করতে হবে, এই দাবীতে তারা প্রথমে বিক্ষোভ দেখান। পরবর্তী সময়ে বুলবুলিতলা ফাঁড়ির সামনে পথ অবরোধ করে প্রতিবাদ জানান তারা। এ প্রসঙ্গে বিজেপি প্রার্থী প্রাণকৃষ্ণ তপাদার তিনি বলেন আমাদের কর্মীদের ভয়-ভীতি দেখানো হচ্ছে, মারধর করা হচ্ছে , অভিযুক্তদের গ্রেফতার না হলে আবার অবরোধ করবো বলো এদের হুঁশিয়ারি দিয়েছেন তিনি। যদিও এ বিষয়ে এখনো পর্যন্ত তৃণমূলের কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *