কাটোয়ায় তৃণমূল প্রার্থীর প্রচারে ভিড়, কুয়ারা গ্রামে কর্মীসভা।
পূর্ব বর্ধমান, নিজস্ব সংবাদদাতা:- পূর্ব বর্ধমান জেলা কাটোয়া বিধানসভা সোমবার বিকালে,কর্মীসভা ও প্রচার সারলেন কাটোয়া বিধানসভার তৃণমূল কংগ্রেস প্রার্থী রবীন্দ্রনাথ চ্যাটার্জী কাটোয়া ২ব্লকের পলসোনা অঞ্চলের কুয়ারা গ্ৰামে। উপস্থিত ছিলেন কাটোয়া ২ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি পিন্টু মন্ডল, কাটোয়া ২পঞ্চায়েত সমিতির সহ-সভাপতি রাজীব চ্যাটার্জী,পলসোনা অঞ্চল তৃণমূল কংগ্রেসের সভাপতি বিরবল মন্ডল সহ অন্যান্য নেতৃবৃন্দ। কুয়ারা গ্ৰামের বিভিন্ন পাড়ায় হুড খোলা গাড়ি করে ভোটের প্রচার সারলেন তৃণমূল কংগ্রেস প্রার্থী রবীন্দ্রনাথ চ্যাটার্জী। এই প্রচার মিছিলে পা মেলায় প্রায় দুই হাজার কর্মী-সমর্থক। সভা থেকে নেতৃত্বদের দাবি,পলসোনা অঞ্চলের কুয়ারা গ্ৰাম থেকে বিপুল ভোটে জয়লাভ করবেন প্রার্থী রবীন্দ্রনাথ চ্যাটার্জী।

