হবিবপুরে রোড শো-তে ঝড় তুললেন বিজেপি প্রার্থী জয়েল মুর্মু।

মালদা, নিজস্ব সংবাদদাতা:— রবিবার সকালে হবিবপুর বিধানসভার বিজেপি প্রার্থী জয়েল মুর্মু হবিবপুরের বৈদ্যপুর অঞ্চলের পার্বতী ডাঙ্গা এলাকায় জোরদার নির্বাচনী প্রচার চালান।

এদিন তিনি প্রথমে পার্বতি ডাঙ্গা বাজার থেকে ডাঙ্কা -কাসি বাজীয়ে পায়ে হেঁটে রোড শো করে প্রচার শুরু করেন এবং সেখান থেকেই প্রচারে ঝড় তোলেন।
এরপর বৈদ্যপুরের পর্বতীডাঙ্গা বাজার , , হঠাৎ পাড়া ,টুলি পাড়া আড়ুয়া পাড়া, মধ্য পাড়া , কালীতলা পান্নাপুর বিএসএফ ক্যাম্প সহ একাধিক এলাকায় ঘুরে জনসংযোগ করেন ও ভোট প্রার্থনা করেন প্রার্থী। তাঁর সঙ্গে ছিল বিশাল জনসমর্থন যেখানে বহু বিজেপি কর্মী-সমর্থক অংশ নেন। র‍্যালির মাধ্যমে এলাকাজুড়ে শক্তি প্রদর্শনের পাশাপাশি প্রচারে বাড়তি গতি আসে। পুরো কর্মসূচি জুড়ে উৎসাহী সমর্থকদের উপস্থিতি নজর কেড়েছে।

এই নির্বাচনে প্রচারে অংশ নেন হবিবপুর বিজেপি ৩ মন্ডলের সভাপতি সঞ্জীব সরকার, সহ সভাপতি দেবদাস হালদার , বৈদ্যপুর গ্রাম পঞ্চায়েতের প্রধান ববিতা ভৌমিক সহ অনান্যরা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *