ফালাকাটায় জনসংযোগে নির্দল প্রার্থী দিলীপ বর্মন।

আলিপুরদুয়ার, নিজস্ব সংবাদদাতা:- ফালাকাটা বিধানসভা কেন্দ্রে নির্বাচনী প্রচারে নির্দল প্রার্থী দিলীপ বর্মন। রবিবার জনসংযোগে নেমে তিনি জটেশ্বর বাজারে ঘুরে স্থানীয় ব্যবসায়ী ও সাধারণ মানুষের সঙ্গে কথা বলেন। তাঁদের বিভিন্ন সমস্যা, দাবি ও অভাব-অভিযোগ মনোযোগ দিয়ে শোনেন তিনি।এদিন প্রচারের সময় আসন্ন নির্বাচনে তাঁকে সমর্থনের আবেদন জানান দিলীপ বর্মন। পাশাপাশি এলাকার উন্নয়ন ও মানুষের পাশে থাকার প্রতিশ্রুতিও দেন তিনি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *