জোগাড়ডাঙ্গায় জনসংযোগে বিজেপি প্রার্থী প্রদীপ লোধার জোরদার প্রচার।
পশ্চিম মেদিনীপুর, নিজস্ব সংবাদদাতা:- রবিবার পশ্চিম মেদিনীপুর জেলার গড়বেতা এক নম্বর ব্লকের ১০ নম্বর অঞ্চলের জোগাড়ডাঙ্গা এলাকায় জনসংযোগের মধ্য দিয়ে ভোট প্রচার করলেন গড়বেতা বিধানসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী প্রদীপ লোধা। এছাড়াও এই দিন উপস্থিত ছিলেন একাধিক বিজেপির নেতাকর্মীরা। বিজেপি ক্ষমতায় এলে একাধিক প্রতিশ্রুতি দিয়েছিলেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। সেই প্রতিশ্রুতি সাধারণ মানুষের মধ্যে ছড়িয়ে দিলেন বিজেপি প্রার্থী প্রদীপ লোধা। এই দিন বিজেপি পার্টি জানিয়েছেন একাধিক কর্মসূচির মধ্য দিয়ে এই দিন ভোট প্রচার করবেন তিনি।

