ভোটের আগে রাজনৈতিক চমক: নির্দল থেকে বিজেপির পথে প্রফুল্ল চন্দ্র সরকার।
মালদা, নিজস্ব সংবাদদাতা:— নির্দল প্রার্থী হিসেবে মনোনয়ন পেশ করেও শেষ পর্যন্ত মনোনয়নপত্র প্রত্যাহার করে সরাসরি বিজেপিকে সমর্থন করা ও বিজেপির হাত ধরা । এমনই এক ঘটনা ঘটলো মালদায় । উত্তর মালদা বিজেপি কার্যালয় উত্তর মালদা বিজেপি সাংসদ খগেন মুর্মু , উত্তর মালদা বিজেপির সভাপতি প্রতাপ সিং এর উপস্থিতিতে বিজেপি হাত ধরা নির্দল প্রার্থীর । গাজোল বিধানসভার ঘটনা । প্রফুল্ল চন্দ্র সরকার গাজলের বাসিন্দা তিনি নির্দল হিসেবে গাজোল বিধানসভায় জন্য মনোনয়নপত্র জমা দিয়েছিলেন পরবর্তীতে মনোনয়নপত্র প্রত্যাহার করে বিজেপিকে সমর্থন করলেন। ফুল দিয়ে সংবর্ধনা জানান সংসদ খগেন মুর্মু উত্তর মালদা বিজেপি সভাপতি প্রতাপ সিং l
প্রফুল্ল চন্দ্র সরকার জানান আমি নির্দল প্রার্থী হিসেবে মনোনয়নপত্র জমা দিয়েছিলাম কিন্তু দেবার পর পর দেখছি যে রাজ্যে পরিবর্তনের খুব দরকার। আর এই পরিবর্তন বিজেপির হাত ধরেই আসবে বিজেপিকে জেতাতে হবে সেই মানসিকতায় আমি মনোনয়নপত্র প্রত্যাহার করলাম। ভোট ভাগাভাগি না করে তৃণমূলকে হারাতে হবে। বিজেপি পারে এই পশ্চিমবাংলায় পরিবর্তন ও সুশাসন আনতে আমি সব বুঝে শুনেই মনোনয়নপত্র প্রত্যাহার করলাম।
আর এই ঘটনাকে কেন্দ্র করে শুরু হয়েছে রাজনৈতিক তরজা।
উত্তর মালদা বিজেপি সাংসদ খগেন মরমু জানান পশ্চিমবাংলায় সুশাসন ও পশ্চিমবাংলায় সুরক্ষা উন্নয়ন কর্মসংস্থান নারীদের সুরক্ষা দিতে পারে একমাত্র বিজেপি। সেক্ষেত্রে মানুষ এখন বুঝতে পেরেছে সেজন্যই আজকে অনেকে বিভিন্ন রাজনৈতিক দল থেকে বিজেপিকে এসে যোগদান করছে । প্রফুল্ল চন্দ্র সরকার তিনি নির্দল হিসেবে গাজোল থেকে দাঁড়িয়েছিলেন কিন্তু সেখানে তিনি আজকে মনোনয়নপত্র প্রত্যাহার করে বিজেপিকে সমর্থন করলেন বিজেপির হাতকে শক্ত করলেন । গাজোল বিধানসভা তে এবারও পদ্মফুল ফুটবে ।
উত্তর মালদা বিজেপি সভাপতি প্রতাপ সিং জানান যতদিন যাবে গাজলের সমস্ত রাজনৈতিক সচেতন মানুষ 2026 সালে তৃণমূলকে ছুঁড়ে ফেলবে তারা গাজলে সুশাসন আনতে চাচ্ছে । যার জন্য প্রফুল্ল চন্দ্র সরকার আজকের তৃণমূলকে পরাস্ত করার জন্য বিজেপির পাশে এসে দাঁড়িয়েছে ।
এ বিষয়ে মালদা জেলার তৃণমূল কংগ্রেসের মুখপাত্র শুভময় বসু জানান কি জানেন প্রফুল্ল বাবুর মতন যারা বিজেপির সাথে কোলাকুলি করছেন বিষয়টি এটাই গোটা গাজোলজুড়ে বিদায়ী বিধায়কের বিরুদ্ধে চলছে ও বিজেপি কর্মীরা মেনে নিতে পারছে না এখন প্রফুল্ল বাবুর যদি ডিএনএ টেস্ট করা যায় তাহলে দেখা যাবে তিনি বিজেপিরই একজন সমর্থক ছিলেন তাকে বিজেপি ম্যানেজ করলেও গাজরের মানুষ আর ম্যানেজ হবে না কাজলের মানুষ এবার তৃণমূল প্রার্থী প্রসেনজিৎ দাস কে প্রচুর ভোটে জিতবে চার মেয়ে তা ফলাফলে আপনারা দেখবেন।

