ডিগ্রি কলেজ সহ একাধিক প্রতিশ্রুতি, বুলবুলচন্ডীতে তৃণমূলের প্রতিজ্ঞা স্তম্ভ চালু।
মালদা, নিজস্ব সংবাদদাতা:- মালদার হবিবপুর বিধানসভা কেন্দ্রের বুলবুলচন্ডী পুরাতন বাসস্ট্যান্ডে তৃণমূলের প্রতিজ্ঞা স্তম্ভ ফিতে কেটে উদ্বোধন হয়ে গেলো শুক্রবার দুপুরে।এই প্রতিজ্ঞা স্তম্ভে লেখা রয়েছে । একটি ডিগ্রী কলেজ নির্মাণ করা হবে স্থানীয় ক্ষেত্রে উচ্চশিক্ষা প্রসারের জন্য সহ একাধিক প্রতিজ্ঞা ইস্তাহার উদ্বোধন করাহয়।তার পাশাপাশি বুলবুলচন্ডী বাজার এলাকায় হ্যান্ডবিল জনসাধারণের হাতে বিলি করেন এবং ভোট দেওয়ার আবেদন জানান প্রার্থী অমল কিস্কু, সহ উপস্থিত ছিলেন হবিবপুর ও বামনগোলা ব্লক তৃণমূলের সভাপতি স্বপন সরকার ও দিজবড় জয়ধর, হবিবপুর পঞ্চায়েত সমিতির বিরোধী দলনেতা পীযুষ মন্ডল সহ তৃণমূলের কর্মী সমর্থকরা।

