বিধানসভা নির্বাচনের প্রাক্কালে কেশপুরের রেণুয়াড়ে বিজেপি থেকে তৃণমূলে যোগদান ।

পশ্চিম মেদিনীপুর, নিজস্ব সংবাদদাতা:- বিধানসভা নির্বাচনের প্রাক্কালে বিজেপির ভাঙন ধরালো বর্তমান শাসক দল, বুধবার বিকেলে পশ্চিম মেদিনীপুর জেলার কেশপুর ব্লকের ৭ নম্বর অঞ্চলের রেণুয়াড়ে বিজেপি থেকে প্রায় ১৫ টি পরিবার যোগদান করল তৃণমূলে, এমনটাই দাবি তৃণমূলের । এই দিন নব তৃণমূল কর্মীদের হাতে দলীয় পতাকা তুলে দেন কেশপুর বিধানসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী শিউলি সাহা। এছাড়াও উপস্থিত ছিলেন ব্লক ও অঞ্চলের একাধিক নেতা কর্মীরা। তবে বিধানসভা নির্বাচনের প্রাক্কালে গেরুয়া শিবিরের ভাঙ্গন হওয়ার ফলে যথেষ্ট অসস্তিতে পড়তে পারে গেরুয়া শিবির। এটাই মনে করছে রাজনৈতিক মহলের একাংশ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *