শেষ দিনে মনোনয়ন গৌতম দাসের, বালুরঘাটে মিছিল।
বালুরঘাট, দক্ষিণ দিনাজপুর, নিজস্ব সংবাদদাতা :- এদিন বালুরঘাটে দক্ষিণ দিনাজপুর জেলা শাসকের দপ্তরে মনোনয়ন পত্র জমা দিলেন গঙ্গারামপুর বিধানসভার তৃণমূল প্রার্থী গৌতম দাস।
গত দুদিন আগেই জেলার অন্যান্য তৃণমূল প্রার্থীরা মনোনয়নপত্র জমা দিয়েছেন। বাকি ছিলেন গঙ্গারামপুর বিধানসভার তৃণমূল প্রার্থী। এদিন বালুরঘাটে নির্বাচন দপ্তরে গৌতম দাস নমিনেশন জমা দিতে আসেন প্রচুর কর্মী সমর্থক সহ মিছিল করে। এদিন প্রার্থী গৌতম দাস এর সাথে ছিলেন গঙ্গারামপুর পৌরসভার চেয়ারম্যান প্রশান্ত মিত্র, জেলা তৃণমূল সভাপতি সুভাষ ভাওয়াল সহ গঙ্গারামপুর থেকে আসা বহু নেতা, কর্মী, সমর্থকেরা।

