বালুরঘাটে বিজেপির শক্তি প্রদর্শন, বিশাল মিছিল।

বালুরঘাট-দক্ষিণ দিনাজপুর, নিজস্ব সংবাদদাতা :- দক্ষিণ দিনাজপুরে বিজেপির ৬ প্রার্থীর নমিনেশনের পর বালুরঘাটে বিশাল নির্বাচনী মিছিল বিজেপির। এদিন বালুরঘাটে বালুরঘাটের বিজেপি প্রার্থী বিদ্যুৎ কুমার রায়, কুমারগঞ্জের বিজেপি প্রার্থী শুভেন্দু সরকার, তপনের বিজেপি প্রার্থী বুধরাই টুডু এবং গঙ্গারামপুরের বিজেপি প্রার্থী সত্যেন্দ্রনাথ রায় কে নিয়ে মিছিল করেন বালুরঘাটের সাংসদ তথা কেন্দ্রীয় প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার।
ঢাকঢোল, ডিজে, গেরুয়া বেলুন সহ কয়েক হাজার মানুষের বিশাল মিছিল বালুরঘাট শহর পরিক্রমা করে। শক্তি প্রদর্শনের এই বিশাল মিছিলের কারণে বালুরঘাটের রাস্তায় চলাচল স্তব্ধ হয়ে পড়ে, কয়েক ঘণ্টার জন্য।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *