ফালাকাটায় বিজেপির অন্দরে ভাঙন, নির্দল প্রার্থী দিলিপ বর্মন।
আলিপুরদুয়ার, নিজস্ব সংবাদদাতা:- ফালাকাটা ব্লকের জটেশ্বর-২ গ্রাম পঞ্চায়েতের এক বিজেপি পঞ্চায়েত সদস্য নির্দল প্রতীকে মনোনয়ন জমা করেন। ওই ঘটনাকে ঘিরে রাজনৈতিক মহলে চাঞ্চল্য ছড়িয়েছে। জানা গিয়েছে, ফালাকাটা বিধানসভার অন্তর্গত জটেশ্বর-২ গ্রাম পঞ্চায়েতের ১৩/১৪৭ নম্বর বুথের বিজেপি পঞ্চায়েত সদস্য দিলিপ বর্মন এদিন নির্দল প্রার্থী হিসেবে নিজের মনোনয়ন পেশ করেন। তাঁর অভিযোগ, ফালাকাটার বিদায়ী বিধায়ক তথা বর্তমান বিজেপি প্রার্থীর বিরুদ্ধে দীর্ঘদিনের ক্ষোভ কারনে তিনি এই সিদ্ধান্ত নিতে বাধ্য হয়েছেন বলে দাবি তার। এদিকে, বিষয়টি নিয়ে বিজেপির জেলা সভাপতি মিঠু দাস বিশেষ গুরুত্ব দিতে চাননি। তিনি বলেন, বিষয়টি তাঁর জানা নেই, তবে খোঁজ নিয়ে দেখা হবে। তবে নির্বাচনের প্রাক্কালে এই ঘটনা ফালাকাটার রাজনৈতিক সমীকরণে কতটা প্রভাব ফেলবে, সেটাই এখন দেখার।

