শালবনী বিধানসভা কেন্দ্রের জিরাপাড়ার ছাগুলিয়া থেকে শিওরবনী পর্যন্ত মহামিছিল ও বাড়ি বাড়ি গিয়ে ভোট প্রচার তৃণমূল প্রার্থীর।

পশ্চিম মেদিনীপুর, নিজস্ব সংবাদদাতা:- সোমবার বিকেলে পশ্চিম মেদিনীপুর জেলার শালবনী বিধানসভা কেন্দ্রের জিরাপাড়া অঞ্চলের ছাগুলিয়া থেকে শিওরবনী পর্যন্ত মহামিছিল ও বাড়ি বাড়ি গিয়ে ভোট প্রচার সেরে ফেললেন শালবনী বিধানসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী শ্রীকান্ত মাহাতো। এছাড়াও উপস্থিত ছিলেন অন্যান্য তৃণমূল নেতা কর্মীরা। এই দিন বাড়ি বাড়ি গিয়ে ১৫ বছরের বিভিন্ন উন্নয়নমূলক কাজের খতিয়ান তুলে ধরার পাশাপাশি আগামী দিনে বিভিন্ন উন্নয়নমূলক কাজ করে দেওয়ার আশ্বাস দেন তৃণমূল প্রার্থী শ্রীকান্ত মাহাতো।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *