মোথাবাড়ি কাণ্ডে সরব মালদা বার অ্যাসোসিয়েশন, দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি।

মালদা, নিজস্ব সংবাদদাতা :- মোথাবাড়ির ঘটনাকে কেন্দ্র করে এবার সরব হল মালদা বার অ্যাসোসিয়েশন। বৃহস্পতিবার সন্ধ্যায় এক সাংবাদিক সম্মেলন করে ঘটনাটির তীব্র ধিক্কার জানান সংগঠনের সদস্যরা।এদিন বার অ্যাসোসিয়েশনের সভাপতি তথা আইনজীবী অসিতবরণ বসু এবং সহ-সভাপতি তথা আইনজীবী অরবিন্দ ব্যানার্জি জানান, মোথাবাড়ির ঘটনাটি অত্যন্ত নিন্দনীয় এবং দুঃখজনক। তারা বলেন, এই ঘটনার সঙ্গে যারা জড়িত রয়েছে তাদের বিরুদ্ধে কঠোরতম পদক্ষেপ গ্রহণ করতে হবে এবং দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে।আইনজীবীদের মতে, এ ধরনের ঘটনা সমাজের আইন-শৃঙ্খলার পক্ষে মারাত্মক হুমকি এবং ভবিষ্যতে যাতে এমন ঘটনা না ঘটে তার জন্য প্রশাসনের দ্রুত ও কড়া পদক্ষেপ জরুরি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *