মিছিল করে নমিনেশন, পরিবর্তনের ডাক আশিস কুন্ডের।

মালদহ, নিজস্ব সংবাদদাতা:- মালদহে ইংরেজবাজার কেন্দ্রে মনোনয়নে চমক তৃণমূল প্রার্থীর। মনোনয়নের দেখা গেল একদিকে ইংরেজবাজার পৌরসভার পুরপ্রধান কৃষ্ণেন্দু নারায়ণ চৌধুরী, অন্যদিকে মালদা মার্চেন্ট চেম্বার অফ কমার্সের সভাপতি জয়ন্ত কুন্ডুকে। বিজেপির দখলে থাকা ইংরেজবাজার বিধানসভায় এবার পরিবর্তনের ডাক দিলেন তৃণমূলের প্রার্থী আশিস কুন্ড। প্রতিদ্বন্দ্বী বিজেপি প্রার্থীকে দলবদলু বলেও এদিন কটাক্ষ করেন তিনি। বিজেপি প্রার্থী জিতলেও তৃণমূলে যাবেন বলে মন্তব্য করেন তিনি। মালদা শহর সম্প্রসারণ গ্রামীণ এলাকায় বাড়ি বাড়ি পানীয় জল সহ উন্নয়নের বার্তা দেন তৃণমূল প্রার্থী। এদিন মিছিল করে তিনি মালদহ জেলা শাসকের দপ্তরে মনোনয়ন জমা দিতে আসেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *