মালদায় মমতার সভা, বিজেপিকে তীব্র আক্রমণ।

মালদা, নিজস্ব সংবাদদাতা:—-নির্বাচনে সফরে আজ মালদায় মুখ্যমন্ত্রী। মালদহের বৈষ্ণবনগর বিধানসভা কেন্দ্রের তৃণমূল কংগ্রেস প্রার্থী চন্দনা সরকারের সমর্থনে এক নির্বাচনে জনসভায় অংশ নেন মুখ্যমন্ত্রী। চৌরী অনন্তপুর এর আইটিআই মাঠে আয়োজন করা হয়েছিল জনসভার। দুপুর তিনটেই মুখ্যমন্ত্রী আসার কথা থাকলেও প্রায় দেড় ঘন্টা আগে একটা ৩০ মিনিটেই মুখ্যমন্ত্রী জনসভায় এসে হাজির হন। মুখ্যমন্ত্রী বলেন, আমি প্রথমেই বলি মালদহের মানুষকে, অভিনন্দন জানিয়ো বলব, যখন এসআইআর শুরু হয়েছিল সব মানুষকে লাইনে গিয়ে দাঁড়াতে হয়েছিল, তখন কিন্তু তৃণমূল কংগ্রেসের বিএল১, ২ ছাড়া তৃণমূল কংগ্রেসের ক্যাম্প ছাড়া আর কিন্তু কেউ রাস্তায় ছিলেন না। অন্য দলগুলি নাকে তেল দিয়ে ঘুমোচ্ছিল। কাউকে কোনও সাহায্য করেনি। আজকে ভোটের সময় ভোটকে সামনে রেখে, হ্যাঁ ক্ষোভ থাকা স্বাভাবিক আপনাদের অনেকের নাম বাদ গিয়েছে, আমি জানি। মালদহ, মুর্শিদাবাদ, উত্তর দিনাজপুর, বসিরহাটে দিয়েছে, আমার ভবামীপুরে ৪০ হাজার লোকের নাম বাদ দিয়েছে।এগুলো পরিকল্পনা করে করেছে বিজেপি। সে জন্য আমি রাস্তায় বসে যেমন ধর্না দিয়েছি, তেমনই সুপ্রিম কোর্টে গিয়ে কেসও করেছি। নিজে ফাইটও করেছি। তাই মনে রাখবেন আজকে যদি ৪২ লক্ষ লোকের নাম, ৪০ লক্ষ নাম বেড়িয়ে থাকে। এখন জানি না কত আপডেট হয়েছে। ২২ লক্ষ লোকের নাম কিন্তু উঠেছে,। এর জন্য কারও কোনও কৃতীত্ব নেই। বাদ বাকি যেটুকু নাম বাকি আছে যাদের নাম এখনও উঠেনি ডিলিট হয়েছে। তাঁদের বলব আপনারা দরখাস্ত করুন, সুপ্রিম কোর্ট অর্ডার দিয়েছে, আপমারা আবেদম করুন।

দয়া করে কোনও পাটির পক্ষ থেকে কোনও জার্জদের কাছে কোনও পলিটিক্যাল পার্টি গিয়ে আক্রমণ করবে না। এটা আমি স্ট্রংলি বলে যাচ্ছি। আজকে আপনাদের জন্য বাংলা বদনাম হবে, বিজেপির দালাল কিছু দল বিজেপির টাকায় চলে কেউবা হায়দ্ররাবাদ থেকে উড়ে আসে। বিহারের ভোট কাটানির দল। বিজেপির জেতানো দল সংখ্যালঘুদের কানে এসে মন্ত্র দেয় যা আমরা তোমাকে সার্পোট দেব, আমি সংখ্যালঘুদের জন্য লড়ছি। সংখ্যালঘুদের জন্য লড়লে পরিযায়ী শ্রমিকেরা যখন মার খায়, তখন কি ঠোঁটে লিকো প্লাস্টার লাগিয়ে বসে থাকো, যখন এসআইআরে নাম বাদ যায় তখন কি কর কাঁচা কলা খাও, না বিজেপির পাকা কলা খাও।

আর কংগ্রোস দল ভোট আসলে ময়দানে। নির্বাচনে লোকসভাতে দুটো সিট। একটা বিজেপি, একটা কংগ্রেস ভাগাভাগি করে। আমাদের নেই। তা সত্বেও মালদহেও উন্নয়ন বাদ দিই নি। । কারণ মালদহ আমি আজ নয়, চিরকাল আসি এবং আসব। পরিস্কার বলে যাচ্ছি আগের বার ভোটের আগে বলেছিলাম আমরা ক্ষমতায় আসলে মা, বোমদের লক৳ষ্মীর ভাণ্ডার করে দেব। শুরু হয়েছিল ৫০০ টাকা এখন হয়েছে ১৫০০টাকা আর হয়েছে ১৭০০ টাকা। পাচ্ছেন কি পাচ্ছেন না। না পেলে বলুন পাচ্ছেন না, আমার কোনও আপত্তি নেই। পেলে বলুন পাচ্ছি। যে বাকি আছে সেও পাবেন, যুব সাথী যারা পেয়েছেন অভিনন্দন। বাকি আছে যারা তারাও পাবেন ভোট ঘোষণা হয়ে গেছে বলে আমরা।

আমার ক্ষমতা নির্বাচন কমিশন কেড়ে নিয়েছে। বিজেপির কথায় নির্বাচন কমিশন বাংলাকে সর্বনাশ করে দিয়েছে। উন্নয়নের কাজ বন্ধ করে দিয়েছে। আর একটা লোক আছে হাদাভোদা। দেশটাকে সর্বনাশের পথে নিয়ে গেছে। একজন নরেন্দ্র মোদী, অপর জন অমিত শাহ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *