ভোটার তালিকা ইস্যুতে ফের উত্তাল মালদা, অবরোধ জাতীয় সড়ক।

মালদা, নিজস্ব সংবাদদাতা:- বৃহস্পতিবার সকাল থেকে আবারো বিক্ষোভ মালদহ নারায়নপুর, ইংরেজি বাজারের যদুপুর এলাকায়। ভোটার তালিকা থেকে বাদ পড়া ভোটারদের অবস্থান বিক্ষোভ ঘিরে উত্তেজনা বাড়ছে মালদার নারায়ণপুর বিএসএফ ক্যাম্পের সামনে।
“আগে ভোটার, পরে ভোট” স্লোগান তুলে প্ল্যাকার্ড ও জাতীয় পতাকা হাতে ১২ নম্বর জাতীয় সড়ক অবরোধ করে বিক্ষোভ দেখাচ্ছেন আন্দোলনকারীরা। এর জেরে দক্ষিণবঙ্গ ও উত্তরবঙ্গের যোগাযোগ কার্যত স্তব্ধ।
এদিকে পরিস্থিতি নিয়ন্ত্রণে ঘটনাস্থলে পৌঁছেছেন পুরাতন মালদা থানার আইসি সহ বিশাল পুলিশ বাহিনী এবং কেন্দ্রীয় বাহিনী। প্রশাসনের তরফে পরিস্থিতি স্বাভাবিক করার চেষ্টা চলছে।
এলাকায় এখনও উত্তেজনা বজায় রয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *