দলীয় পতাকা উত্তোলন, বাড়ি বাড়ি প্রচারে প্রদীপ লোধা।
পশ্চিম মেদিনীপুর, নিজস্ব সংবাদদাতা:- ৬ই এপ্রিল অর্থাৎ সোমবার বিজেপির প্রতিষ্ঠা দিবস উপলক্ষে এই দিন সকালে পশ্চিম মেদিনীপুর জেলার গড়বেতা এক নম্বর ব্লকের ৬ নম্বর অঞ্চলের আগরা এলাকায় শিব মন্দিরে পুজো দিয়ে ভোট প্রচারে বেরিয়ে মন্দির প্রাঙ্গণে বিজেপির দলীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে প্রতিষ্ঠা দিবস পালন করল গড়বেতা বিধানসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী প্রদীপ লোধা,এছাড়াও উপস্থিত ছিল একাধিক বিজেপির নেতাকর্মীরা। এই দিন অঞ্চলের বিভিন্ন এলাকায় বাড়ি বাড়ি গিয়ে ভোট প্রচার এবং কর্মীদের নিয়ে কর্মী বৈঠক করেন বলে এই দিন বিজেপি প্রার্থী জানিয়েছেন।

