পাটনায় GKC-র জাতীয় সভা, ২৬ গুণীজনকে সম্মাননা।
পাটনা, নিজস্ব সংবাদদাতা:- বিহারের পাটনা শহরে ৪ ও ৫ মার্চ অনুষ্ঠিত হল গ্লোবাল কায়স্থ কনফারেন্স (GKC)-এর রাষ্ট্রীয় কর্মসমিতি সভা এবং ‘মহাদেবী বর্মা সম্মান’ পুরস্কার প্রদান অনুষ্ঠান।
বাপু টাওয়ার হল-এ আয়োজিত এই অনুষ্ঠানে সভাপতিত্ব করেন GKC-র গ্লোবাল সভাপতি রাজীব রঞ্জন প্রসাদ। অনুষ্ঠানে ভারতবর্ষসহ বিশ্বের মোট ২৬ জন গুণী ব্যক্তিকে ‘মহাদেবী বর্মা সম্মান’ প্রদান করা হয় তাঁর হাত দিয়ে।
প্রথম দিন, ৪ মার্চ পাটনার কদমকুয়া এলাকার কামধেনু সভাগারে অনুষ্ঠিত হয় রাষ্ট্রীয় কর্মসমিতির বৈঠক। এই বৈঠকে উপস্থিত ছিলেন সংগঠনের বিভিন্ন স্তরের বিশিষ্ট সদস্যরা। পশ্চিমবঙ্গ থেকে উপস্থিত ছিলেন GKC-র রাজ্য সভাপতি অশোক দাস সহ অন্যান্য প্রতিনিধিরা।
এদিনের সভায় অশোক দাস বক্তব্য রাখেন এবং সংগঠনের কার্যক্রম ও ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে মতামত ব্যক্ত করেন।
অনুষ্ঠানটি গুণীজনদের সম্মাননা ও সাংগঠনিক আলোচনার মাধ্যমে সফলভাবে সম্পন্ন হয় বলে আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়েছে।

