ইসা খানের উপস্থিতিতে জমজমাট মিছিল, আত্মবিশ্বাসী প্রার্থী।
মালদা, নিজস্ব সংবাদদাতা :- নমিনেশন জমা দিতে যাওয়ার আগে, মা-বাবার আশীর্বাদ নিয়েই নির্বাচনী লড়াইয়ের ময়দানে নামলেন মালদা বিধানসভার কংগ্রেস প্রার্থী। বুধবার দুপুরে আবেগঘন মুহূর্তের সাক্ষী থাকল গোটা এলাকা,নমিনেশন জমা দিতে যাওয়ার আগে প্রথমেই মা-বাবাকে প্রণাম করেন প্রার্থী। এরপর দলীয় কর্মী-সমর্থকদের নিয়ে বিশাল মিছিল করে রওনা দেন নমিনেশন জমা দেওয়ার উদ্দেশ্যে।এই মিছিলে অংশ নেন দক্ষিণ মালদার সাংসদ ইসা খানসহ বহু কংগ্রেস নেতা-কর্মী ও সমর্থকরা। গোটা এলাকাজুড়ে ছিল উৎসবের আবহ, কর্মীদের স্লোগান ও সমর্থনের জোয়ারে মুখর হয়ে ওঠে চারপাশ। দুপুর প্রায় একটার সময় নির্ধারিত কর্মসূচি অনুযায়ী নমিনেশন জমা দেন প্রার্থী।নমিনেশন জমা দেওয়ার পর আত্মবিশ্বাসী সুরে প্রার্থী জানান, “জয়ের ব্যাপারে আমরা একশ শতাংশ নিশ্চিত।”

