ফালাকাটায় অভিষেকের জনসভা, তৃণমূলের জোর প্রচার।
আলিপুরদুয়ার, নিজস্ব সংবাদদাতা:- উত্তরে নির্বাচনী জনসভায় ঝড় তুলেছেন দলের সেকেন্ড ইন কমান্ড অভিষেক বন্দ্যোপাধ্যায়। বুধবার আলিপুরদুয়ারের ফালাকাটা বিধানসভার তৃণমূল প্রার্থী সুভাষ চন্দ্র রায়ের সমর্থনে ফালাকাটার মিল রোড গ্রাউন্ডে সভা করেন অভিষেক।একুশের ভোটে এই আসনে বিজেপি জয়লাভ করে। এবার এই আসনটি তৃণমূল দখল করতে পারে কি না সেটাই এখন দেখার।

