“ভোটাধিকার বাঁচাও,বাংলা বাঁচাও”এই স্লোগানকে সামনে রেখে গড়বেতা BDO অফিসের সামনে অবস্থান-বিক্ষোভ CPI(M) র।

পশ্চিম মেদিনীপুর, নিজস্ব সংবাদদাতা:- “ভোটাধিকার বাঁচাও,বাংলা বাঁচাও”এই স্লোগানকে সামনে রেখে বুধবার পশ্চিম মেদিনীপুর জেলার গড়বেতা এক নম্বর ব্লকের গড়বেতা শহরে বিক্ষোভ মিছিল করে BDO অফিসের সামনে অবস্থান-বিক্ষোভ করল CPI(M) র নেতাকর্মীরা। এই দিন এই মিছিলে কয়েকশো সিপিআইএম কর্মী সমর্থকরা পা মিলিয়েছেন। এইদিন এই অবস্থান বিক্ষোভ কর্মসূচিতে উপস্থিত ছিলেন গড়বেতা বিধানসভা কেন্দ্রের সিপিআইএম প্রার্থী তপন ঘোষ,এছাড়াও উপস্থিত ছিলেন সনৎ চক্রবর্তী, সামাদ গায়েন,দিবাকর ভূঁইয়া সহ একাধিক সিপিআইএমের নেতাকর্মীরা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *