কুশমন্ডিতে বিজেপির ঝড়, একসঙ্গে ২৫ পরিবারের যোগদান।

দক্ষিণদিনাজপুর, নিজস্ব সংবাদদাতা :- ২০২৬ সালের বিধানসভা নির্বাচনকে ঘিরে কুশমন্ডি বিধানসভা কেন্দ্রে বিজেপি শিবিরে জমে উঠেছে রাজনৈতিক উত্তেজনা। পরিবর্তনের হাওয়ায় ভেসে, তৃণমূল কংগ্রেস ও অন্যান্য দল থেকে ২৫টি পরিবার বিজেপিতে যোগদান করেছেন। জাহাঙ্গীরপুর অঞ্চলে অনুষ্ঠিত এই যোগদান অনুষ্ঠানে নেতৃত্ব দেন বিজেপি মনোনীত প্রার্থী তাপস চন্দ্র রায়। তাঁর সঙ্গে ছিলেন দক্ষিণ দিনাজপুর জেলা বিজেপি সভাপতি স্বরূপ…

Read More

ডোমজুড়ে তৃণমূলের শক্তি বৃদ্ধি, বিরোধী শিবিরে ভাঙন ইঙ্গিত।

ডোমজুড়, নিজস্ব সংবাদদাতা:- আসন্ন বিধানসভা নির্বাচনকে সামনে রেখে ডোমজুড়ে তৃণমূল কংগ্রেসের কর্মীসভা ঘিরে রাজনৈতিক উত্তাপ বাড়ছে। সাপুঁইপাড়া বসুকাটি অঞ্চলের উদ্যোগে আয়োজিত এই কর্মীসভায় উপস্থিত ছিলেন তৃণমূল কংগ্রেস প্রার্থী তাপস মাইতি।সভায় প্রার্থী তাপস মাইতি দলীয় কর্মীদের উদ্দেশ্যে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান। তিনি বলেন, দলের শক্তি বাড়াতে সকলকে একসঙ্গে থেকে মানুষের পাশে দাঁড়াতে হবে। এদিনের কর্মসূচিতে…

Read More

বালুরঘাটে আবেগঘন পরিবেশে শশাঙ্ক ধর চৌধুরীর ১২তম স্মরণসভা।

বালুরঘাট, নিজস্ব সংবাদদাতা: দক্ষিণ দিনাজপুর জেলার বালুরঘাটে অনুষ্ঠিত হল বিশিষ্ট রাজনৈতিক ব্যক্তিত্ব ও সমাজসেবী শশাঙ্ক ধর চৌধুরী-এর ১২তম স্মরণসভা। মঙ্গলবার (৩১শে মার্চ) বিকেলে একলাখি বালুরঘাট রেলযাত্রী কল্যাণ ও সমাজ উন্নয়ন সমিতির উদ্যোগে সমিতির নিজস্ব কার্যালয়ে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।ওয়েস্ট বেঙ্গল গভমেন্ট এমপ্লয়িজ ইউনিয়ন (নবপর্যায়) ৯১-এর প্রতিষ্ঠাতা শশাঙ্ক ধর চৌধুরীর প্রতি শ্রদ্ধা নিবেদনের উদ্দেশ্যে আয়োজিত…

Read More

নাম বাদে ক্ষোভ, ইংরেজবাজারে রাস্তায় আগুন—অবরোধে গ্রামবাসী।

মালদা, নিজস্ব সংবাদদাতা:- ভোটার তালিকা থেকে নাম বাদ পড়ার প্রতিবাদে বুধবার উত্তাল পরিস্থিতি তৈরি হল মালদার ইংরেজবাজার ব্লকের অমৃতি এলাকায়। অমৃতির পরপর কয়েকটি এলাকায় পথ অবরোধ করে তুমুল বিক্ষোভ দেখালেন ভোটার তালিকা থেকে নাম বাদ পড়া ভোটাররা। জানা গেছে, ইংরেজবাজার ব্লকের অমৃতি গ্রাম পঞ্চায়েতের বেশ কয়েকটি বুথে বহু ভোটারের নাম বাদ পড়েছে। ভোটারদের অভিযোগ তারা…

Read More

ইসি অফিসের সামনে তৃণমূল-বিজেপি ধস্তাধস্তি।

কলকাতা, নিজস্ব সংবাদদাতা:- কলকাতায় ইলেকশন কমিশনের দফতরের বাইরে তৃণমূল কংগ্রেস ও বিজেপি কর্মী-সমর্থকদের মধ্যে তীব্র উত্তেজনা ও ধস্তাধস্তির ঘটনা ঘটল। ঘটনাকে কেন্দ্র করে এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে।সূত্রের খবর, কোনও একটি বিষয়কে কেন্দ্র করে দুই দলের কর্মীদের মধ্যে বচসা শুরু হয়। মুহূর্তের মধ্যেই তা ধস্তাধস্তিতে রূপ নেয়। পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যেতে পারে বুঝে দ্রুত হস্তক্ষেপ…

Read More

SIR তালিকা থেকে নাম বাদ, মানিকচকে টায়ার জ্বালিয়ে পথ অবরোধ।

মানিকচক, মালদা:- ভোটার তালিকা সংশোধন (SIR) প্রক্রিয়ায় নাম বাদ পড়াকে কেন্দ্র করে উত্তেজনা ছড়াল মালদার মানিকচকে। প্রায় ৪০০ জন ভোটারের নাম চূড়ান্ত তালিকা থেকে বাদ যাওয়ার অভিযোগে টায়ার জ্বালিয়ে পথ অবরোধ করলেন গ্রামবাসীরা।ঘটনাটি ঘটেছে মানিকচক ব্লকের এস টি বি উচ্চ বিদ্যালয় সংলগ্ন এলাকায়। স্থানীয়দের দাবি, গ্রামের প্রায় প্রতিটি পরিবার থেকেই এক বা একাধিক সদস্যের নাম…

Read More

সাঁকরাইলে রোগী মৃত্যুকে ঘিরে উত্তেজনা, চিকিৎসায় গাফিলতির অভিযোগ পরিবারের।

হাওড়া, নিজস্ব সংবাদদাতা:- হাওড়ার সাঁকরাইলে গ্রামীণ স্বাস্থ্যকেন্দ্রে এক যুবকের মৃত্যুকে ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। পরিবারের অভিযোগ, চিকিৎসকের গাফিলতির কারণেই মৃত্যু হয়েছে ৩১ বছর বয়সী গোপাল পোদ্দার-এর।ঘটনাটি ঘটে মঙ্গলবার ভোরে সাঁকরাইল হাজী এসটি মল্লিক হাসপাতাল-এ। পেটে ব্যথার অভিযোগ নিয়ে সাঁকরাইল থানার অন্তর্গত বানিপুর ২ পঞ্চায়েতের শীতলাতলা এলাকার বাসিন্দা গোপাল পোদ্দারকে হাসপাতালে নিয়ে আসেন তাঁর পরিবারের সদস্যরা।পরিবারের…

Read More

ধর্মীয় আচার ও সাংস্কৃতিক আবহে মুখর সিন্ধি নববর্ষ।

কলকাতা, নিজস্ব সংবাদদাতা:- কলকাতার মিডিলটন রো-তে জাঁকজমকপূর্ণভাবে অনুষ্ঠিত হল সিন্ধি পঞ্চায়েতের নববর্ষ ও ৭৫তম বর্ষপূর্তি অনুষ্ঠান। প্রতি বছরের মতো এ বছরও ঐতিহ্য মেনে ধর্মীয় আচার-অনুষ্ঠানের মধ্য দিয়ে এই বিশেষ দিনটি উদযাপন করা হয়।অনুষ্ঠানের সূচনা হয় ধর্মীয় সংগীত ও প্রদীপ প্রজ্বালনের মাধ্যমে। গোটা পরিবেশে ছড়িয়ে পড়ে এক আধ্যাত্মিক ও সাংস্কৃতিক আবহ।অনুষ্ঠানটি সঞ্চালনা করেন বিশিষ্ট আইনজীবী সংগীতা…

Read More

মধ্যপ্রাচ্যের যুদ্ধের প্রভাব কলকাতায়, গ্যাস সংকটে টালমাটাল খাবারের হোটেল ব্যবসা।

কলকাতা, নিজস্ব সংবাদদাতা:- মধ্যপ্রাচ্যের যুদ্ধ পরিস্থিতির প্রভাব এবার সরাসরি পড়তে শুরু করেছে শহর কলকাতার ছোট-বড় খাবারের হোটেল ও স্ট্রিট ফুড ব্যবসায়। রান্নার গ্যাস বা এলপিজি সরবরাহে ঘাটতি দেখা দেওয়ায় চরম সমস্যায় পড়েছেন হোটেল মালিকরা।প্রতিদিন কাজের ফাঁকে বা যাতায়াতের সময় যেসব মানুষ রাস্তার ধারের ছোট হোটেলগুলোতে ভরসা করে খাবার খান, সেই হোটেলগুলোর অনেকই এখন বন্ধের মুখে।…

Read More

পরকীয়ার জেরে ভয়াবহ হামলা, হাসপাতালে দু’জন।

সোনারপুর, দক্ষিণ ২৪ পরগনা:- দক্ষিণ ২৪ পরগনার রাজপুর-সোনারপুর এলাকায় দিনের আলোয় এক ভয়াবহ রক্তাক্ত ঘটনা ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে। একটি বিউটি পার্লারের ভেতরে ছুরিকাঘাতে গুরুতর জখম হয়েছেন পার্লারের মালকিন ও এক যুবক।আহত মহিলা রুপবানী দাস (পম্পা), বয়স আনুমানিক ৪৯ বছর। তিনি স্থানীয় রামকৃষ্ণনগর এলাকার বাসিন্দা এবং দীর্ঘদিন ধরে একটি বিউটি পার্লার চালাতেন। মঙ্গলবার সকাল সাড়ে ১১টা…

Read More