ভোটার তালিকা বিতর্কে মালদা অচল, জাতীয় সড়ক অবরোধ।
মালদা, নিজস্ব সংবাদদাতা:- ভোটার তালিকা থেকে নাম বাদ পড়ার প্রতিবাদে মালদার বিভিন্ন জায়গায় জাতীয় সড়কে টায়ার জ্বালিয়ে বিক্ষোভ, বেঞ্চ ফেলে পথ অবরোধ। মঙ্গলবার সকাল থেকে অবরোধ করে বিক্ষোভ দেখাচ্ছেন মালদার রতুয়া-১নং ব্লকের বাহাড়াল, ইংলিশ বাজারের সাতটারি, মোথাবাড়ি বাবলা, কাশিমবাজার, আরো মালদার একাধিক এলাকার বাসীন্দারা। এদিন বিক্ষোভকারীরা জাতীয় ফ্লেক নিয়ে সড়ক অবরোধ করে তুমুল বিক্ষোভ দেখান। মালদার মোথাবাড়িতে বিধানসভার কংগ্রেস প্রার্থী তিনি নিজে অবরোধকারীদের সাথে বসে পড়েন ছাড়াও বিভিন্ন জায়গায় সকাল থেকে শুরু হওয়া এই অবরোধ চলে দীর্ঘক্ষণ। সব জায়গাতেই বিশাল পুলিশ ফোর্স মোতায়েন অবরোধকারীদের অভিযোগ দীর্ঘদিন ভোটার তালিকায় নাম থাকা সত্ত্বেও হঠাৎ করে তাঁদের নাম বাদ পড়েছে। পাশাপাশি তাঁদের আরও দাবি, এ নিয়ে বিএলওরা বিষয়টি নিয়ে কথাও কথাও কথা বলতে চাইলে ব্লক আধিকারিক কোনও কথা বলতে চাননি। এতে ক্ষোভ আরও বাড়ে।অবরোধের জেরে এলাকায় যান চলাচল সম্পূর্ণ স্তব্ধ হয়ে পড়ে এবং সাধারণ মানুষকে ভোগান্তির মুখে পড়তে হয়। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় অবরুদ্ধ থানায় বিশাল পুলিশ এবং কেন্দ্রীয় বাহিনী পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করলেও তারা ব্যর্থ হয়। বিক্ষোভকারীরা নিজেদের আন্দোলনে অনড় থাকেন।

