ভবানীপুরে মমতা বন্দ্যোপাধ্যায়ের হয়ে চেতলায় প্রচারে মেয়র ফিরহাদ হাকিম।

কলকাতা, নিজস্ব সংবাদদাতা:- ভোটের প্রচারে গতি আনতে ভবানীপুর বিধানসভা কেন্দ্রে ময়দানে নামলেন কলকাতার মেয়র ফিরহাদ হাকিম। মঙ্গলবার তিনি চেতলা গোবিন্দ আর ডি রোড এলাকায় ঘুরে ঘুরে প্রচার চালান।
এই প্রচার কর্মসূচি ছিল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়-এর সমর্থনে। এদিন এলাকার সাধারণ মানুষের সঙ্গে সরাসরি যোগাযোগ করেন ফিরহাদ হাকিম। বাড়ি বাড়ি গিয়ে ভোটারদের সঙ্গে কথা বলেন এবং তৃণমূল কংগ্রেসের পক্ষে সমর্থন জানানোর আহ্বান জানান।
প্রচারের সময় স্থানীয় বাসিন্দাদের সঙ্গে সৌজন্য বিনিময় করেন তিনি এবং বিভিন্ন সমস্যার কথাও শোনেন। তাঁর এই প্রচারকে ঘিরে এলাকায় দলীয় কর্মী-সমর্থকদের মধ্যে উৎসাহ লক্ষ্য করা যায়।
আসন্ন নির্বাচনে ভবানীপুর কেন্দ্রকে গুরুত্বপূর্ণ বলে মনে করছে তৃণমূল কংগ্রেস নেতৃত্ব, সেই কারণেই জোরকদমে চলছে প্রচার অভিযান।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *