কালনায় বিজেপির অন্দরে কোন্দল, প্রার্থী নিয়ে বিক্ষোভ।

কালনা, নিজস্ব সংবাদদাতা:- কালনায় বিজেপি মনোনীত প্রার্থী সিদ্ধার্থ মজুমদার যখন কালনা শহরে নেমে প্রচার পদযাত্রায় ব্যস্ত, ঠিক তখনই বিজেপির গোষ্ঠীদ্বন্দ্ব প্রকাশ্যে। গতকাল রাতের পর এদিন শুক্রবার বিকেলেও কালনার নিভুজি বাজার এলাকায় থাকা, কাটোয়া সংগঠনিক জেলা পার্টি অফিসে তালা দেওয়ার পাশাপাশি, রাস্তায় নেমে বিক্ষোভ দেখাতে শুরু করেন বিজেপির কর্মীদের একাংশ। প্রার্থী পছন্দ নয়, এই প্রার্থী থেকে মানছি না মানবো না। কংগ্রেস থেকে আসার সিদ্ধান্ত মজুমদারকে কোনভাবেই বিজেপি প্রার্থী হিসেবে মানছি না। ওনাকে দল চেঞ্জ না করলে এই আন্দোলন চলবে এই বলে এদিন শুক্রবার বিকেল সাড়ে পাঁচটা নাগাদ জানান তারা। বিজেপির বেশ কয়েকজন আইটি কর্মীদের তালা বন্ধ করে জেলার কার্যালয় তালা লাগিয়ে দেয় বিজেপি কর্মী সমর্থকদের একাংশ। দু’নম্বর তিন নম্বর ও চার নম্বর মন্ডল সভাপতি দের উপস্থিতিতে এই কার্যক্রম চলে এদিন শুক্রবার। এদিকে, এদিন শুক্রবার বিকেলেই প্রার্থী হওয়ার পর কালনায় এসে পদযাত্রা এবং কর্মীদের সাথে প্রচারে নামেন সিদ্ধার্থ মজুমদার।পরে সাংবাদিকদের মুখোমুখি হয়ে গতকাল বিজেপি কর্মীদের একাংশের মধ্যে ক্ষোভে কারণ জানতে চাওয়া হলে তিনি বলেন, আমার এমন কিছু জানা নেই। তৃণমূল যদি কাউকে পয়সা দিয়ে বিজেপির ঝান্ডা ধরিয়ে এইরকম বিক্ষোভ করে, তাহলে তো যে কেউ করতে পারে। যারা বিক্ষোভ করেছে তারা বিজেপি কর্মী নয় বলেও মানতে নারাজ তিনি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *