গঙ্গারামপুরে গুলিকাণ্ডের ঘটনায় মূল অভিযুক্ত বাবু চৌধুরীকে গ্রেফতার করলো গঙ্গারামপুর থানার পুলিশ।

গঙ্গারামপুর, নিজস্ব সংবাদদাতা :- গঙ্গারামপুরে গুলিকাণ্ডের ঘটনায় মূল অভিযুক্ত বাবু চৌধুরীকে গ্রেফতার করলো গঙ্গারামপুর থানার পুলিশ।শনিবার ধৃতকে গঙ্গারামপুর মহকুমা আদালতে পাঠিয়ে পুরো ঘটনার তদন্ত শুরু করেছে গঙ্গারামপুর থানার পুলিশ।

প্রসঙ্গত, চলতি মাসের 24 তারিখ রাত্রে গঙ্গারামপুর থানার সামনে দলেরই এক কর্মীকে গুলি করার অভিযোগ ওঠে তৃণমূল কংগ্রেস SC -OBC গঙ্গারামপুর টাউন সভাপতি বাবু চৌধুরীর বিরুদ্ধে। বিধানসভা নির্বাচনের আগে এই ধরনেরর ঘটনায় চাঞ্চল্য ছড়ায় গোটা জেলাজুড়ে। এদিকে ঘটনার তদন্তে নেমে এর আগেই বাবু চৌধুরীর বেশ কয়েকজন সাগরেদকে গ্রেফতার করে গঙ্গারামপুর থানার পুলিশ। পাশাপাশি শুক্রবার রাত্রে মালদা থেকে অভিযুক্ত বাবু চৌধুরী কে গ্রেফতার করে গঙ্গারামপুর থানার পুলিশ। শনিবার ধৃতকে তোলা হলো গঙ্গারামপুর মহাকুম আদালতে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *