রামনবমীতে দাসপুরে রথযাত্রায় ভক্তদের ঢল।

পশ্চিম মেদিনীপুর, নিজস্ব সংবাদদাতা:- রামনবমীর পূর্ণ তিথি উপলক্ষে পশ্চিম মেদিনীপুর জেলার দাসপুরের সৌলানে অনুষ্ঠিত হল বর্ণাঢ্য রথযাত্রা। ভগবান শ্রী রামচন্দ্র-এর আরাধনায় মন্দিরে পূজা-অর্চনার পাশাপাশি এই রথযাত্রায় অংশ নেন আট থেকে আশি—সব বয়সের মানুষ।
এদিন সকাল থেকেই মন্দির চত্বরে ভক্তদের ভিড় লক্ষ্য করা যায়। ধর্মীয় আচার মেনে পুজো সম্পন্ন হওয়ার পর শুরু হয় রথযাত্রা। এলাকার বিভিন্ন প্রান্ত থেকে আসা ভক্তরা শোভাযাত্রায় অংশ নিয়ে উৎসবকে প্রাণবন্ত করে তোলেন।
ঢাক-ঢোল, শঙ্খধ্বনি ও ‘জয় শ্রীরাম’-এর ধ্বনিতে মুখরিত হয়ে ওঠে গোটা এলাকা। ভক্তি ও উৎসাহে ভরা এই আয়োজন দাসপুরে এক উৎসবমুখর পরিবেশের সৃষ্টি করে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *