ভোটের আগে তৎপর প্রশাসন, বালুরঘাটে উদ্ধার ৪ আগ্নেয়াস্ত্র।

বালুরঘাট, নিজস্ব সংবাদদাতা :- ভোট ঘোষনার পর এখনও পর্যন্ত বড় ধরনের টাকা জেলায় উদ্ধার না হলেও ৪ টি আগ্নেয়াস্ত্র পুলিশ আটক করেছে।যদিও পুরো বিষয়টি পুলিশ ও আর্থিক দেখভালের দায়িত্বে জেলায় অবজারভাররা দেখছেন।আজ বালুরঘাটে এক সাংবাদিক বৈঠকে একথা জানান দক্ষিন দিনাজপুরের জেলা শাসক সুব্রমনিয়ম টি।
এদিন তিনি আরও বলেন তারা মুলত এদিন ইলেকশন কমিশনের নির্দেশ মত এবারের ভোট অবাধ ও শান্তিপুর্ন ভাবে করানোর জন্য তাদের দেওয়া মুলত ছয়টি পয়েন্ট ধরে ধরে সংবাদ মধ্যমের মধ্যমে জনগনের সামনে তুলে ধরার জন্য এই সাংবাদিক বৈঠক ডেকেছি। যেখানে অবাধ ও শান্তিপুর্ন ভোট করাতে যে ছয়টি পয়েন্ট রয়েছে সে গুলি হলো ভোটাররা যাতে নির্বিঘ্নে ভোট কেন্দ্রে গিয়ে ভোটদান করতে পারে তার সমস্ত রকম ব্যবস্থ্যা ইলেকশন।কমিশনের নির্দেশ দ্বারা জেলা প্রশাসনের পক্ষ থেকে ব্যবস্থা নেওয়ার যাবতীয় প্রস্তুতি নিয়ে রাখা হয়েছে।

এরপাশাপাশি জেলার যে প্রবিন ৫৭০০ জন জেলায় ভোটাররা রয়েছেন তারা যাতে বাড়ি বসে ভোট দিতে পারেন বা তাদের পরিবারের কারো মধ্যমে ভোট কেন্দ্রে এসে ভোট দিতে পারে তারও প্রস্তুতি নেওয়া হয়েছে কমিশনের নির্দেশে। পাশাপাশি তিনি এও জানান যাদের নাম সাপ্লেমেন্টারি লিস্টে নেই তারা নির্দিষ্ট এপের মধ্যমে আপিল যেমন করতে পারবেন।তেমনি যারা অনলাইনে করতে পারবেন না, তারা জেলা প্রশাসনের দফতরে অথবা এস ডিওদের কাছে আবেদন জমা দিলে আমরা সেই আবেদন আমরা সোজাসুজি জুডিশিয়াল ডিপার্টমেন্টের কাছে পাঠিয়ে দেব।তারাই যা করার করবেন। তবে যাদের নাম ভোটার তালিকায় যুক্ত হবে তারা ওয়েবসাইটে গিয়ে জানতে পারবেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *