বালুরঘাটে চা’য়ে পে চর্চায় বালুরঘাট বিধানসভার বিজেপি প্রার্থী বিদ্যুৎ কুমার রায়, পরিবর্তনের ডাক বিজেপির।

দক্ষিণ দিনাজপুর, নিজস্ব সংবাদদাতা:- বালুরঘাট শহরের সাড়ে তিন নম্বর মোড়ে চা’য়ে পে চর্চার মাধ্যমে সাধারণ মানুষের সঙ্গে সরাসরি আলাপচারিতায় অংশ নিলেন বালুরঘাট বিধানসভার বিজেপি প্রার্থী বিদ্যুৎ কুমার রায়। নির্বাচনী প্রচারের অংশ হিসেবে তিনি মানুষের সঙ্গে রাজ্যের বর্তমান পরিস্থিতি এবং উন্নয়নের সম্ভাবনা নিয়ে আলোচনা করেন।

বিদ্যুৎ কুমার রায় বলেন, “পাল্টানো দরকার, চাই বিজেপি সরকার। রাজ্যে সুশাসন এবং প্রকৃত উন্নয়ন আনতে বিজেপিকে ক্ষমতায় আনুন।” তিনি ২৩শে এপ্রিল পদ্মফুল চিহ্নে ভোট দেওয়ার আহ্বান জানিয়ে জনগণের সমর্থন চান।

এই প্রচারে বিজেপি কর্মী ও সমর্থকদের উপস্থিতি এলাকায় উৎসবের আবহ তৈরি করে। স্থানীয় বাসিন্দারা তাঁর বার্তা শুনে উচ্ছ্বসিত বলে জানা গেছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *