পুজো দিয়ে প্রচার শুরু কংগ্রেস প্রার্থী অক্ষয়ের।

আলিপুরদুয়ার, নিজস্ব সংবাদদাতা:- আসন্ন বিধানসভা নির্বাচনকে সামনে রেখে প্রচারে নামলো জাতীয় কংগ্রেস। সোমবার সন্ধ্যায় ফালাকাটা বিধানসভা কেন্দ্রের জাতীয় কংগ্রেস মনোনীত প্রার্থী অক্ষয় কুমার বর্মন জটেশ্বর শিব মন্দিরে পুজো দিয়ে নিজের নির্বাচনী প্রচার কর্মসূচির সূচনা করেন। পুজো অর্চনা শেষে তিনি জটেশ্বর বাজার এলাকায় জনসংযোগে অংশ নেন। বাজারে ঘুরে ব্যবসায়ী ও সাধারণ মানুষের সঙ্গে সরাসরি কথা বলেন তিনি। এলাকাবাসীর বিভিন্ন সমস্যার কথা মনোযোগ দিয়ে শোনেন। এদিনের প্রচারে তাঁর সঙ্গে উপস্থিত ছিলেন, আলিপুরদুয়ার জেলা কংগ্রেস সভাপতি মৃন্ময় সরকার সহ দলের অন্যান্য নেতৃত্ব ও কর্মীরা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *