মালদায় মনোনয়ন শুরু, নিরাপত্তায় জোর প্রশাসনের।

মালদা, নিজস্ব সংবাদদাতা :- আগামী ২৩ শে এপ্রিল রাজ্যের একাধিক বিধানসভার পাশাপাশি প্রথম দফায় নির্বাচন অনুষ্ঠিত হতে চলেছে মালদায়। এই মর্মে আজ থেকে শুরু হলো নমিনেশন প্রক্রিয়া। চলবে ৯ ই এপ্রিল পর্যন্ত। মালদা জেলা প্রশাসনিক ভবনে জেলার ১২ টি বিধানসভা কেন্দ্রের মধ্যে আটটি বিধানসভা কেন্দ্রের নমিনেশন প্রক্রিয়া শুরু হয় আজ থেকে। জানা গেছে গাজোল, ইংলিশ…

Read More

হিলির শ্রী শ্রী বিকট কালী মন্দিরে রামনবমী উপলক্ষে বর্ণাঢ্য শোভাযাত্রা।

দক্ষিণ দিনাজপুর, নিজস্ব সংবাদদাতা :- হিলি ব্লকের ধলপাড়া অঞ্চলের ত্রিমোহিনীতে অবস্থিত ঐতিহ্যবাহী শ্রী শ্রী বিকট কালী মন্দিরে রামনবমী উপলক্ষে এক বর্ণাঢ্য ধর্মীয় শোভাযাত্রার আয়োজন করা হয়। ২৬ শে মার্চ, বৃহস্পতিবার বিকেলে বিকট কালী মন্দির ট্রাস্টের উদ্যোগে এবং রাম ভক্তদের উপস্থিতিতে ভগবান শ্রী রামচন্দ্রের প্রতিকৃতি সহ এই শোভাযাত্রাটি ত্রিমোহিনী এলাকার বিভিন্ন পথ পরিক্রমা করে। ধর্মীয় আবেগে…

Read More

বালুরঘাটে রামনবমীর শোভাযাত্রা, উপস্থিত ছিলেন বালুঘাটের সাংসদ তথা কেন্দ্রীয় প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার।

বালুরঘাট-দক্ষিন দিনাজপুর, নিজস্ব সংবাদদাতা :- দক্ষিণ দিনাজপুরের বালুরঘাটে রামনবমীর শোভাযাত্রা। রামনবমী উদযাপন কমিটির পক্ষ থেকে এই শোভাযাত্রায় উপস্থিত ছিলেন বালুঘাটের সাংসদ তথা কেন্দ্রীয় প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার। তিনি বালুরঘাটের বিজেপি প্রার্থী বিদ্যুৎ কুমার রায় কে পাশে নিয়ে শোভাযাত্রায় হাটেন। বালুরঘাটের আর্য সমিতি থেকে শুরু হয়ে এই শোভাযাত্রা বালুরঘাটের চকভবানী পর্যন্ত যাবে।

Read More

রামনবমী উপলক্ষে দক্ষিণ দিনাজপুরের গঙ্গারামপুর শহরে বের হল এক বর্ণাঢ্য শোভাযাত্রা।

দক্ষিণ দিনাজপুর, নিজস্ব সংবাদদাতা:- রাম নবমী উপলক্ষ্যে দক্ষিণ দিনাজপুরের গঙ্গারামপুর শহরে বের হল বর্ণাঢ্য শোভাযাত্রা। শুক্রবার বেলা প্রায় ১১টা নাগাদ শহরের কালিতলা এলাকা থেকে শোভাযাত্রাটি শুরু হয়। এরপর তা শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ এলাকা যেমন চৌপথি, বাসস্ট্যান্ড, দত্তপাড়া, হাইস্কুলপাড়া ও নিউমার্কেট পরিক্রমা করে পুনরায় কালিতলাতেই শেষ হয়।শোভাযাত্রায় অংশগ্রহণকারীদের ভিড়ে কার্যত উৎসবের আবহ তৈরি হয় গোটা শহর…

Read More

তপনে রামনবমী শোভাযাত্রায় বিজেপি নেতৃত্বের অংশগ্রহণ।

দক্ষিণ দিনাজপুর, নিজস্ব সংবাদদাতা:রামনবমী উপলক্ষে তপন এলাকায় আয়োজিত ধর্মীয় শোভাযাত্রায় উপস্থিত ছিলেন তপন বিধানসভার বিজেপি প্রার্থী বুধরায় টুডু।এই শোভাযাত্রায় আরও উপস্থিত ছিলেন দক্ষিণ দিনাজপুর জেলা বিজেপি সভাপতি স্বরূপ চৌধুরী এবং দলের সাধারণ সম্পাদক গৌতম রায়।উৎসবের আবহে আয়োজিত এই শোভাযাত্রায় অংশগ্রহণ করেন বহু ভক্ত ও সাধারণ মানুষ। ঢাক-ঢোল, ধর্মীয় স্লোগান ও ভক্তিমূলক পরিবেশে মুখরিত হয়ে ওঠে…

Read More

ভিডিও কলে শেষ কথা, তারপর গুলিতে মৃত্যু—রহস্য ঘনাচ্ছে মালদায়

মালদা, নিজস্ব সংবাদদাতা :- ফের গুলিবিদ্ধ যুবকের মৃত্যু হল মালদহে। রবিবার রাতে ঘটনাটি ঘটেছে কালিয়াচকের শ্রীরামপুর গ্রামে। অভিযোগ, ভিডিও কলে বাবা-মায়ের সঙ্গে কথা বলে আগ্নেয়াস্ত দিয়ে গুলি করে আত্মঘাতী হন আব্দুল জব্বার নামে বছর কুড়ির যুবক। তার বাবা বিড়ি শ্রমিকের কাজ করেন। বাবার সঙ্গেই কাজ করতেন আব্দুল। রাতে শ্রীরামপুরের শেখপুরা মাঠে মাথায় আগ্নেয়াস্ত ঠেকিয়ে বাবা-মাকে…

Read More

ফালাকাটায় ব্যানার ছেঁড়া ঘিরে তৃণমূল-বিজেপি সংঘাত।

আলিপুরদুয়ার, নিজস্ব সংবাদদাতা:- ফালাকাটা বিধানসভা কেন্দ্রের গুয়াবার নগরে বিজেপির ব্যানার ছেঁড়াকে কেন্দ্র করে শুরু হয়েছে রাজনৈতিক চাপানউতোর। সোমবার সকালে স্থানীয় বিজেপি নেতৃত্ব অভিযোগ করেন, গুয়াবারনগর ট্রান্সফরমার মোড় এলাকায় নির্বাচনি প্রচারের অংশ হিসেবে লাগানো একাধিক দলীয় ব্যানার রাতের অন্ধকারে কেউ বা কারা ছিঁড়ে দিয়েছে। এদিন সকালে বিষয়টি নজরে আসতেই এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। গুয়াবারনগর গ্রাম পঞ্চায়েতের…

Read More

বিশ্ব নাট্য দিবসে বালুরঘাটে ওপেন স্ট্রিট লাইব্রেরি, দাবী উঠলো নাটকের দেওয়ালের।

দক্ষিণ দিনাজপুর, নিজস্ব সংবাদদাতা:- ২৭ মার্চ বিশ্ব নাট্য দিবস উপলক্ষে বালুরঘাটে সকালে রাস্তায় বসলো এক ঘন্টার ওপেন স্ট্রিট লাইব্রেরি। আয়োজনে কথক নাট্য বিদ্যালয়( শিশু কিশোর), বালুরঘাট। সেখানে ছিল নাটকের বই পড়ার সুযোগ। সেখানে ছিল উৎপল দত্তের নাটক সমগ্র, নভেন্দু সেনের নাট্য সংগ্রহ, স্তানিস্লাভস্কির অভিনেতার প্রস্তুতি, শাঁওলি মিত্রের নাথবতী অনাথবৎ, অনজন দাশগুপ্তের অভিনয় শিল্প, সংলাপ ও…

Read More

বালুরঘাট বিধানসভার বিজেপি প্রার্থী, বিশিষ্ট আইনজীবী এবং সমাজসেবী বিদ্যুৎ কুমার রায় নির্বাচনী কার্যালয়ের উদ্বোধন করলেন।

দক্ষিণ দিনাজপুর, নিজস্ব সংবাদদাতা :- বালুরঘাট পৌরসভার ২১ নম্বর ওয়ার্ডের বাসন্তীবাগান এলাকায় বিজেপির নির্বাচনী কার্যালয়ের শুভ উদ্বোধন করলেন বালুরঘাট বিধানসভার বিজেপি প্রার্থী, বিশিষ্ট আইনজীবী এবং সমাজসেবী বিদ্যুৎ কুমার রায়। নির্বাচনী প্রচারের অংশ হিসেবে এই কার্যালয় থেকে বিজেপি কর্মীরা তাঁদের স্থানীয় কর্মসূচি, জনসংযোগ এবং প্রচারণার যাবতীয় পরিকল্পনা পরিচালনা করবেন। উদ্বোধনী অনুষ্ঠানে বিদ্যুৎ কুমার রায় বলেন, “এই…

Read More

ভোটের আগে তৎপর প্রশাসন, বালুরঘাটে উদ্ধার ৪ আগ্নেয়াস্ত্র।

বালুরঘাট, নিজস্ব সংবাদদাতা :- ভোট ঘোষনার পর এখনও পর্যন্ত বড় ধরনের টাকা জেলায় উদ্ধার না হলেও ৪ টি আগ্নেয়াস্ত্র পুলিশ আটক করেছে।যদিও পুরো বিষয়টি পুলিশ ও আর্থিক দেখভালের দায়িত্বে জেলায় অবজারভাররা দেখছেন।আজ বালুরঘাটে এক সাংবাদিক বৈঠকে একথা জানান দক্ষিন দিনাজপুরের জেলা শাসক সুব্রমনিয়ম টি।এদিন তিনি আরও বলেন তারা মুলত এদিন ইলেকশন কমিশনের নির্দেশ মত এবারের…

Read More