বালুরঘাটে বিজেপির রণকৌশল বৈঠক, নেতৃত্বে সুকান্ত।
বালুরঘাট, দক্ষিণ দিনাজপুর, নিজস্ব সংবাদদাতা :- বালুরঘাটে দক্ষিণ দিনাজপুর জেলা বিজেপি কার্যালয়ে প্রার্থীদের নিয়ে নির্বাচনী বৈঠক করলেন সুকান্ত মজুমদার। এ দিনের বৈঠকে বালুরঘাটের বিজেপি প্রার্থী বিদ্যুৎ কুমার রায় এবং তপন বিধানসভার বিজেপি প্রার্থী বুধরাই টুডু সহ বিজেপির দক্ষিণ দিনাজপুর জেলা সভাপতি স্বরূপ চৌধুরী এবং অন্যান্য কার্যকর্তারা উপস্থিত ছিলেন।
আগামী নির্বাচনে বিজেপির রণ কৌশল নিয়ে মূলত আলোচনা হয় বলে জানা গিয়েছে।
বালুঘাটের সাংসদ তথা কেন্দ্রীয় প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার বলেন, উচ্চ নেতৃত্বের নির্দেশ জেলা কার্যকর্তা ও প্রার্থীদের মাধ্যমে কর্মীদের কাছে পৌঁছানোর লক্ষ্যে এদিন জেলা কার্যালয়ে নির্বাচনী বৈঠক করা হয়েছে।

