পুজো দিয়ে প্রচার শুরু, তৃণমূলকে আক্রমণে গোপাল সাহা।
মালদা, নিজস্ব সংবাদদাতা:—মালদা ৫০ বিধানসভার বিজেপির প্রার্থী গোপাল চন্দ্র সাহা,বুধবার কালী মন্দিরে পুজো দিয়ে ভোট প্রচারে কার্যত ঝড় তুললেন।এদিন মালদা বিধানসভার বিজেপি প্রার্থী গোপাল চন্দ্র সাহা তিনি মালদা বিধানসভার অন্তর্গত হবিবপুর ব্লকের ঋষিপুর অঞ্চলের বিভিন্ন গ্রামে ভোট প্রচার করেন।প্রচার শুরুর আগে ঋষিপুর বাগান পাড়ায় মোসনা কালী মন্দিরে পুজো দেন। এরপর তিনি বিজেপির হবিবপুর-১নং মন্ডলের সভাপতি পঞ্চানন বর্মণ এবং সাধারণ সম্পাদক দিলীপ মন্ডল সহ অন্যান্য বিজেপি নেতাকর্মীদের নিয়ে পায়ে হেঁটেই ভোট প্রচার করেন। ঋষিপুরের বাগানপাড়া, রামনগর সহ বিভিন্ন এলাকায় ঘুরে ঘুরে ভোটারদের সঙ্গে জনসংযোগ তৈরি করেন। তাদের কাছে করজোরে ভোট প্রার্থনা করেন। পরে তিনি সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে রাজ্যের তৃণমূল সরকারকে দুর্নীতিগ্রস্ত সরকার রলে আক্রমণ করেন। একই সাথে স্বাস্থ্য ও পানীয় জল পরিষেবা নিয়ে রাজ্যের তৃণমূল সরকারের কড়া সমালোচনা করেন। এবং বিজেপি ক্ষমতায় আসলে আগামী দিনে সমস্ত সমস্যার সমাধান করার আশ্বাসবাণী শোনান তিনি।

