কালীপুজো দিয়ে নির্বাচনী ময়দানে ভূপেন্দ্রনাথ হালদার।
মালদা, নিজস্ব সংবাদদাতা:– কর্মীসভা শেষে মা কালীর পুজো দিয়ে ভোট প্রচার শুরু কংগ্রেস প্রার্থী ভূপেন্দ্রনাথ হালদারের। আসন্ন বিধানসভা নির্বাচনকে সামনে রেখে জোর কদমে শুরু হয়েছে রাজনৈতিক দলগুলির প্রচার অভিযান। রবিবার বিকেলে পুরাতন মালদার মুচিয়া গ্রাম পঞ্চায়েত মাঠে এক বিশেষ কর্মীসভা অনুষ্ঠিত হয় কংগ্রেসের পক্ষ থেকে। এই কর্মীসভায় উপস্থিত ছিলেন মালদা বিধানসভা কেন্দ্রের কংগ্রেস প্রার্থী ভূপেন্দ্র নাথ হালদার ,আইহো গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান দীপক সাহা ,পুরাতন মালদা পঞ্চায়েত সমিতির পূর্ত কর্মাধ্যক্ষ অশোক সরকার সহ দলের অন্যান্য নেতৃত্ব ও কর্মীরা I কর্মীসভায় প্রার্থী অর্জুন হালদার দলীয় কর্মীদের উদ্দেশ্যে আসন্ন নির্বাচনে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান। তিনি সাধারণ মানুষের পাশে থাকার বার্তা দেন এবং এলাকার উন্নয়নের বিভিন্ন পরিকল্পনার কথাও তুলে ধরেন। কর্মীসভা শেষ হওয়ার পর প্রথম বার কংগ্রেস প্রার্থী মুচিয়া মহাদেবপুর মা বামা কালী মন্দিরে গিয়ে পুজো অর্চনা করেন। এরপরই তিনি আনুষ্ঠানিকভাবে নিজের প্রথম ভোট প্রচার শুরু করেন। কর্মীদের সঙ্গে নিয়ে এলাকায় ঘুরে মানুষের সাথে কথা বলেন এবং সমর্থন কামনা করেন।এদিনের কর্মসূচিকে ঘিরে দলীয় কর্মী-সমর্থকদের মধ্যে যথেষ্ট উৎসাহ ও উদ্দীপনা লক্ষ্য করা যায়।

