কামারের ভূমিকায় সিপিআইএম প্রার্থী, ভোট প্রচারে কাস্তে শান দিয়ে বাংলা থেকে তৃণমূল ও বিজেপিকে বিদায়ের ডাক খলিলের ।

মালদা, নিজস্ব সংবাদদাতা:- ভোট বড় বালাই। ভোট চাইতে গিয়ে নানান ভূমিকায় অবতীর্ণ হতে দেখা যাচ্ছে শাসক-বিরোধী প্রার্থীদের।
এবার হরিশ্চন্দ্রপুরে সিপিআইএম প্রার্থী শেখ খলিলকে দেখা গেল কামারের ভূমিকায়। কামারশালায় পুরনো কাস্তে শান দিয়ে বাংলা থেকে বিজেপি ও তৃণমূলকে বিদায়ের ডাক দিলেন তিনি। রবিবার সকালে কর্মীদের সঙ্গে মুড়ি-ঘুগনি খেয়ে হরিশ্চন্দ্রপুর ১ ব্লকের ভিঙ্গোল অঞ্চলে ভোট প্রচারে‌ বের হন খলিল। কোনো বিলাসবহুল গাড়িতে নয়, বাইকে করে ভোট প্রচার সারেন তিনি।
প্রচারের মাঝেই উঠে আসল বিরল দৃশ্য। বোচকন্দা গ্রামে এক কামারশালায় ঢুকে যান তিনি। তারপর এক‌ হাতে হাতুড়ি ও অন্য হাতে কাস্তে নিয়ে তাতে শান দিয়ে বাংলা পরিবর্তনের ডাক দেন তিনি। খলিল বলেন,’এই কাস্তে-হাতুড়ি হচ্ছে মেহনতি মানুষের রুজিরুটির হাতিয়ার। বাংলাকে পরিবর্তন করতে পারে এই মেহনতি মানুষরাই। সিপিআইএম কৃষক, শ্রমিক ও মেহনতি মানুষের ন্যায্য অধিকারের দাবিতে লড়াই চালিয়ে যাচ্ছে।’ তিনি আরো বলেন,
সিপিআইএম ক্ষমতায় আসলে হরিশ্চন্দ্রপুরে মহিলা কলেজ ও দমকল করা হবে। গ্রামে গ্রামে পানীয় জলের সমস্যা সমাধান করা হবে। স্বাস্থ্য ব্যবস্থায় উন্নয়ন করা হবে। সৎ,
সরল ও নিষ্ঠাবান প্রার্থী পেয়ে খুশি এলাকার মানুষ।‌ ফুলের মালা পড়িয়ে খলিলকে দু’হাত তুলে আশীর্বাদ করেন ভিঙ্গোল অঞ্চলের মানুষ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *