উন্নয়নের ইস্যুতে আক্রমণ, জয়ের ব্যাপারে আশাবাদী লিপিকা।
মালদা, নিজস্ব সংবাদদাতা :- গত পাঁচ বছর মালদা বিধানসভায় উন্নয়ন থমকে গিয়েছিল। এবার এই বিধানসভায় জোড়া ফুল ফুটবেই–বুধবার ভোট প্রচারের কর্মীসভায় কার্যত এমনটাই দাবী করলেন মালদা বিধানসভার তৃণমূল প্রার্থী লিপিকা বর্মণ ঘোষ।এদিন তিনি মালদা বিধানসভার অন্তর্গত হবিবপুর ব্লকের আইহো, ঋষিপুর ও শ্রীরামপুর এই তিনটি অঞ্চলের তৃণমূল নেতাকর্মীদের নির্বাচনী কর্মীসভা করেন। আইহো এলাকার এক বেসরকারি ভবনে আয়োজিত এই কর্মীসভায় তৃণমূল প্রার্থী লিপিকা বর্মণ ঘোষ ছাড়াও উপস্থিত ছিলেন জেলা তৃণমূলের সাধারণ সম্পাদক হেমন্ত শর্মা, হবিবপুর ব্লক তৃণমূল সভাপতি স্বপন সরকার, আইহো অঞ্চল তৃণমূল সভাপতি প্রতাপ দাস সহ অন্যান্যরা। তারা সকলে মিলে এদিন ভোট প্রচার চালান। প্রচার শেষে তৃণমূল প্রার্থী লিপিকা বর্মণ ঘোষ অভিযোগ করে বলেন, গত। বিধানসভা নির্বাচনে মালদা বিধানসভায় বিজেপির বিধায়ক নির্বাচিত হওয়ায় উন্নয়ন থমকে গিয়েছিল। তাই এবার মানুষ সিদ্ধান্ত নিয়েছেন জোড়া ফুল ফোটাবেন। উন্নয়নের পক্ষে ভোট দেবেন। তাই তিনি তার জয়ের ব্যাপারে একশোভাগ আশাবাদী।

