লক্ষ্মীপুরে রামনবমীর শোভাযাত্রায় ভক্তদের ঢল।

মালদা, নিজস্ব সংবাদদাতা:- বৈষ্ণবনগর বিধানসভার লক্ষ্মীপুরে রামনবমী উপলক্ষে আয়োজিত ধর্মীয় শোভাযাত্রা এদিন রূপ নিল এক বিশাল জনসমাবেশে। ভক্তি, আবেগ আর উৎসাহে ভরা এই মিছিলে পা মেলালেন বিজেপির মনোনীত প্রার্থী রাজু কর্মকার। ঢাক-ঢোল, শঙ্খধ্বনি ও ‘জয় শ্রীরাম’-এর ধ্বনিতে মুখরিত হয়ে ওঠে গোটা এলাকা।সাধারণ মানুষের সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে হাঁটতে দেখা যায় রাজু কর্মকারকে। পথচলতি মানুষকে অভিবাদন জানানো থেকে শুরু করে সকলের সঙ্গে সৌজন্য বিনিময়ে ব্যস্ত ছিলেন তিনি। মিছিলে অংশ নেওয়া কর্মী-সমর্থকদের মধ্যেও ছিল চোখে পড়ার মতো উদ্দীপনা।
রাজু কর্মকার জানান, রামনবমী শুধুমাত্র একটি ধর্মীয় উৎসব নয়, এটি ভারতীয় সংস্কৃতি ও ঐতিহ্যের প্রতীক। এই উৎসব মানুষের মধ্যে ঐক্য ও সম্প্রীতির বার্তা বহন করে। পাশাপাশি, এলাকার উন্নয়ন ও মানুষের পাশে থাকার অঙ্গীকার নিয়েই তিনি এগিয়ে চলেছেন বলেও জানান।এদিনের শোভাযাত্রা লক্ষ্মীপুরে এক আলাদা মাত্রা এনে দেয়, যেখানে ধর্মীয় আবেগের সঙ্গে মিলেমিশে যায় জনসংযোগের স্পষ্ট বার্তা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *