নেড়াদেউলে পদযাত্রায় তৃণমূল প্রার্থী শিউলি, সাহাবাড়ি বাড়ি জনসংযোগে জোর কেশপুরে তৃণমূলের।
পশ্চিম মেদিনীপুর, নিজস্ব সংবাদদাতা:- শনিবার পশ্চিম মেদিনীপুর জেলার কেশপুর ব্লকের চার নম্বর অঞ্চলের নেড়াদোউল বাজারে পদযাত্রার মধ্য দিয়ে ভোট প্রচার সেরে ফেললেন কেশপুর বিধানসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী শিউলি সাহা। এছাড়াও এই দিন উপস্থিত ছিলেন ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি প্রদ্যুৎ পাজা,অঞ্চল তৃণমূল কংগ্রেসের সভাপতি সহ একাধিক অঞ্চল ও ব্লকের নেতাকর্মীরা।

