জটেশ্বরে বড় দলবদল, বিজেপিতে যোগ ১৫ পরিবারের।
আলিপুরদুয়ার, নিজস্ব সংবাদদাতা ::- শনিবার রাতে ফালাকাটা ব্লকের জটেশ্বর ২ নম্বর গ্রাম পঞ্চায়েতের ১৩/ ১৫০ নম্বর বুথে তৃণমূল কংগ্রেস ও সিপিএম ছেড়ে মোট ১৫টি পরিবার বিজেপিতে যোগদান করে। এদিন ফালাকাটা বিধানসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী দীপক বর্মনের হাত ধরে নবাগতরা আনুষ্ঠানিকভাবে বিজেপিতে যোগ দেন। ওই কর্মসূচিতে উপস্থিত ছিলেন বিজেপির রাজ্য কমিটির সদস্য ভূষণ মোদক ছিলেন বিজেপির ৪ নম্বর মন্ডল সভাপতি ফণীভূষণ রায়, সাধারণ সম্পাদক সুব্রত সাহা, মন্ডল সম্পাদক অর্ণব ঘোষ বাবলু বর্মন নিমাই সরকার , ৪নম্বর মন্ডল সহ সভাপতি অনিল কর সহ অন্যান্য নেতৃত্ব।

