কালচিনিতে অভিষেকের রোড শোয়ে জনজোয়ার, উত্তাল রাস্তা।
আলিপুরদুয়ার, নিজস্ব সংবাদদাতা :- বৃহস্পতিবার আলিপুরদুয়ারের কালচিনি বিধানসভা কেন্দ্রের দলীয় প্রার্থী বীরেন্দ্র বারা ওরাওঁ-এর সমর্থনে গোপীমোহন গ্রাউন্ড থেকে ভুটান গেট পর্যন্ত রোড শো করেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। এদিন দলীয় প্রার্থীকে পাশে নিয়ে গোপীমোহন গ্রাউন্ড থেকে ভুটান গেট পর্যন্ত রোড শো করেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। হাত নেড়ে উপস্থিত জনতার উচ্ছ্বাসের জবাব দেন। হুড ট্যাবলোতে রোড শো করেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক। কার্যত জনজোয়ারে রূপ নেয় কালচিনির রাস্তা। রাস্তার তৃণমূলের প্রতীক, ব্যানার, বেলুনে বর্ণাঢ্য রোড-শো-এ উচ্ছ্বিসত তৃণমূলের কর্মী-সর্মথকরা।

