অতিথিদের সংবর্ধনায় উজ্জ্বল পূজোর আয়োজন, ঐতিহ্য বজায় রেখে বাসন্তী পূজায় মেতে উঠল জটেশ্বর।

আলিপুরদুয়ার, নিজস্ব সংবাদদাতা :- ফালাকাটা ব্লকের জটেশ্বরের হাজরা পাড়ায় প্রতি বছরের ন্যায় এবছরও বাসন্তী পূজোকে কেন্দ্র করে উৎসবের আবহে মেতে উঠেছে গোটা এলাকা। এই পূজোকে ঘিরে পাঁচ দিনব্যাপী চলে নানা অনুষ্ঠান।বৃহস্পতিবার সকালে মন্দিরে পুজো দেন ফালাকাটা বিধানসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী দীপক বর্মন। তার সঙ্গে উপস্থিত ছিলেন জটেশ্বর ২ নম্বর গ্রাম পঞ্চায়েতের উপ-প্রধান অর্ণব কুমার ঘোষ, স্থানীয় পঞ্চায়েত সদস্যা পিংকি বর্মন, সমাজসেবী গৌতম পাল, অঘোরনাথ রায়, রাজকুমার রায়, সুজন চক্রবর্তী, সুকমল সাহা, সঞ্জীব দত্ত সহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তিবর্গ। এদিন পুজো কমিটির পক্ষ থেকে উপস্থিত অতিথিদের উত্তরীয় পরিয়ে সম্মাননা জানানো হয়। জানা গিয়েছে, হাজরা পাড়ার স্থানীয় বাসিন্দাদের উদ্যোগে প্রতিবছর এই পূজোর আয়োজন করা হয়। প্রতিমা আনার পর থেকেই শুরু হয় টানা পাঁচ দিনব্যাপী পূজার্চনা। প্রসাদ বিতরণ থেকে শুরু করে সাংস্কৃতিক অনুষ্ঠান সহ বিভিন্ন কর্মসূচির মাধ্যমে আনন্দে মেতে ওঠেন এলাকার মানুষজন। ওই উৎসবকে কেন্দ্র করে জটেশ্বর হাজরা পাড়ায় এখন উৎসবের আমেজে ভরপুর পরিবেশ বিরাজ করছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *