কয়েক হাজার বাইকের অংশগ্রহণে জমজমাট শোভাযাত্রা।
পশ্চিম মেদিনীপুর, নিজস্ব সংবাদদাতা:- রামনবমী উপলক্ষে শুক্রবার পশ্চিম মেদিনীপুর জেলার গড়বেতা তিন নম্বর ব্লকের চন্দ্রকোনারোড শহরে ঐতিহাসিক বাইক র্যালির আয়োজন করা হয় রামনবমী উদযাপন কমিটির উদ্যোগে। এই দিন শহরের ফুটবল ময়দান থেকে এই বাইক র্যালি শুরু হয়ে গড়বেতার উদ্দেশ্যে রওনা দেয়। এই দিন এই বাইকের র্যালিতে কয়েক হাজার বাইক অংশগ্রহণ করে। কোনদিন এই দিন সন্ধ্যায় রথযাত্রার আয়োজন করা হয় রামনবমী উদযাপন কমিটির পক্ষ থেকে, যেখানে দূরদূরান্ত থেকে কয়েক হাজার মানুষ সামিল হয়, এইদিন শহরের স্টেশনপাড়া হনুমান মন্দির থেকে এই রথ বেরিয়ে গোটা শহর পরিক্রমা করার পর ডাবচা এলাকার দিকে রওনা দেয়। এই দিন এই উৎসবে শালবনী বিধানসভা কেন্দ্রের BJP প্রার্থী বিমান মাহাতো ও তৃণমূল প্রার্থী শ্রীকান্ত মাহাতোকে লক্ষ্য করা গিয়েছে।এইদিন বাইক র্যালি ও রথযাত্রাকে ঘিরে যাতে কোন অকৃতিকর ঘটনা না ঘটে তার জন্য মোতায়েন ছিল বিশাল পুলিশ বাহিনী। রাস্তায় রাস্তায় টহল দিতে দেখা গিয়েছে পুলিশকর্মীদের।

