ফলন ভালো, দাম নেই—দিশেহারা গোয়ালতোড়ের আলু চাষিরা।
পশ্চিম মেদিনীপুর, নিজস্ব সংবাদদাতা:- শীতকালীন চাষের মধ্যে আলু চাষ চাষীদের কাছে স্বপ্নের চাষ। তবে এই বছর আলু চাষ ভালো হলেও কার্যত মুখ থুবড়ে পড়েছে রাজ্যের আলু চাষিরা। মানসিক অবসাদে আত্মহত্যা করছেন বহু চাষী, সেই রকমই খবর মাঝেমধ্যেই শোনা যায়। এবার এই বছর আলু চাষ করে কার্যত দিশেহারা পরিস্থিতির সৃষ্টি হয়েছে আলু চাষীদের। এবার সেই দুর্ভিক্ষের কথা তুলে ধরলেন পশ্চিম মেদিনীপুর জেলার গোয়ালতোড় থানার জোগাড়ডাঙ্গা অঞ্চলের একাধিক চাষী। তারা জানিয়েছেন আলু চাষ ভালো হলেও দাম নেই। বাইরের রাজ্যে বন্ধ আলুর রপ্তানি, যার ফলে এই পরিস্থিতির সৃষ্টি হয়েছে বলে বেশ কিছু চাষী দোষারোপ করছে বর্তমান রাজ্য সরকারকে। তবে সরকারের তরফ থেকে ৯৫০ টাকা প্রতি কুইন্টাল আলু কেনা ঘোষণা করলেও কার্যকর হয়নি। চড়া সুদের টাকা নিয়ে এবং বাড়ির গহনা বন্ধক দিয়ে আলু চাষ করেছিল বহু চাষিরা। তবে বর্তমানে আলুর যা পরিস্থিতি তাতে কার্যত দিশেহারার পরিস্থিতির সৃষ্টি হয়েছে রাজ্যের আলু চাষীদের। তার মাঝে বেড়েছে বস্তার দাম, কালো বাজারির অভিযোগ তুলছে এলাকার চাষীরা। এই পরিস্থিতির মাঝে বিধানসভা নির্বাচন। আলু চাষকে হাতিয়ার বানিয়ে কার্যত ময়দানে নেমে পড়েছে রাজ্যের বিরোধী রাজনৈতিক দলগুলি। হাল ফেরাতে বহু প্রতিশ্রুতি শুনতে পাওয়া যাচ্ছে বিরোধী রাজনৈতিক প্রার্থী এবং কর্মীদের মুখে। তবে এই রাজনৈতিক উর্ধ্বমুখী পারদের মাঝে আদেও কি হাল ফিরবে এলাকার চাষীদের। কিছুটা স্বস্তি পাবে এলাকার আলু চাষিরা। সেই দিকেই নজর থাকবে আমাদের।

