“পাল্টানো দরকার”—বালুরঘাটে বিজেপি প্রার্থীর প্রচার।

বালুরঘাট, নিজস্ব সংবাদদাতা :- আসন্ন বিধানসভা নির্বাচনের আগে ২৩শে মার্চ সোমবার বালুরঘাট শহরের ২৪ নম্বর ওয়ার্ডে বালুরঘাট বিধানসভার বিজেপি প্রার্থী বিদ্যুৎ কুমার রায় নির্বাচনী প্রচার চালান। সাধারণ মানুষের সঙ্গে কথা বলার সময় তিনি রাজ্যে পরিবর্তনের প্রয়োজনীয়তার কথা তুলে ধরেন। তাঁর বার্তা, “পাল্টানো দরকার, চাই বিজেপি সরকার।”

তিনি ভোটারদের আহ্বান জানান, আগামী ২৩শে এপ্রিল পদ্ম ফুল চিহ্নে ভোট দিয়ে বিজেপিকে সমর্থন করুন। প্রচারে স্থানীয় বাসিন্দাদের উপস্থিতি এবং সমর্থন চোখে পড়ার মতো ছিল।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *