এক মাসেই আমূল পরিবর্তন, খুশি শিরোমনিপুরের মানুষ।

পশ্চিম মেদিনীপুর, নিজস্ব সংবাদদাতা:- রাস্তাঘাট থাকলেও চলাচলের জন্য সম্পূর্ণ ভাবে অযোগ্য,গ্রামে কারো শরীর খারাপ হলে তাকে স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে যাওয়ার জন্য কার্যতো হিমশিম খেতে হতো পরিবার-পরিজনকে, গ্রামের দু একটি পানীয় জলের জন্য কল থাকলেও তাতে পানীয় জলের চাহিদা মৃত্যু না গ্রামবাসীদের। এইরকমই এক গ্রাম পশ্চিম মেদিনীপুর জেলার গড়বেতা বিধানসভা কেন্দ্রের অন্তর্গত গোয়ালতোড় থানার জোগাড়ডাঙ্গা অঞ্চলের শিরোমনিপুর আদিবাসী অধ্যুষিত এলাকা। ছিলনা পথবাতি,অন্ধকারেই ঝুঁকিপূর্ণভাবে যাতায়াত করতে হতো আদিবাসী অধ্যুষিত এলাকার মানুষজনকে। তবে গত এক মাসের মধ্যে সম্পূর্ণভাবে পরিবর্তন লক্ষ্য করা গিয়েছে গ্রামের। তৈরি হয়েছে ঢালাই রাস্তা,বসানো হয়েছে পথবাতি,পানীয় জলের জন্য করে দেওয়া হয়েছে একাধিক জায়গায় ব্যবস্থা। এখন গ্রামে গেলেই মানুষজনের মুখে উন্নয়নের কথা শুনতে পাওয়া যায়। পাশাপাশি বিগত দিনের দুর্ভিক্ষের কথা শোনা যায় আদিবাসী অধ্যুষিত এলাকার মানুষজনের কাছে। তবে এইসব কাজের জন্য সম্পূর্ণভাবে সহযোগিতার হাত বাড়িয়েছেন গ্রাম পঞ্চায়েতের প্রধান,এটাই জানিয়েছেন এলাকার মানুষজন। রাজ্য সরকারের পথশ্রী প্রকল্পের মধ্য দিয়ে তৈরি হয়েছে রাস্তা, পাড়ায় সমাধান কর্মসূচির মধ্য দিয়ে তৈরি করা হয়েছে পথবাতি, এবং পানীয় জলের ব্যবস্থা। সব মিলিয়ে কার্যত উন্নয়নের ছোঁয়া লেগেছে আদিবাসী অধ্যুষিত গ্রামে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *