প্রার্থী ঘোষণার পরেই মাঠে নেমে পড়লেন শিউলি সাহা।
পশ্চিম মেদিনীপুর, নিজস্ব সংবাদদাতা:- পশ্চিম মেদিনীপুর জেলার কেশপুর বিধানসভা কেন্দ্রে তৃণমূল প্রার্থী শিউলি সাহার নাম ঘোষণা হতেই জোর কদমে প্রচার কার্যে নেমে পড়েছে প্রার্থী সহ দলীয় কর্মীরা। সোমবার বিকেলে কেশপুর ব্লকের এক নম্বর অঞ্চলের সাতশোল, শ্যামচাঁদপুর,রলাপাট, শোলডিহা সহ একাধিক এলাকায় জনসংযোগের পাশাপাশি পথসভার মধ্য দিয়ে ভোট প্রচার সেরে ফেললেন তৃণমূল প্রার্থী শিউলি সাহা, এই দিন এছাড়াও উপস্থিত ছিলেন পঞ্চায়েত সমিতির সভাপতি চিত্ত গড়াই,ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি প্রদ্যুৎ পাঁজা,অঞ্চল তৃণমূল কংগ্রেসের সভাপতি নারায়ণ মন্ডল,জেলা পরিষদের সদস্য হাবিবা বেগম, পঞ্চায়েত সমিতির কর্মদক্ষ পম্পা ঘোষ,পঞ্চায়েত সমিতির সদস্য লক্ষী পন্ডিত,অঞ্চল কৃষাণ খেতমজুর সেলের সভাপতি মৃনাল কান্তি ঘোষ,প্রধান অবিতা মাহাতো,উপপ্রধান বিধান ঘোষ,অঞ্চল যুব তৃণমূল কংগ্রেসের সভাপতি বলরাম নিয়োগী,রাজকুমার মল্লিক,তুহিন শুভ্রা গাতাই সহ অন্যান্য তৃণমূল নেতাকর্মীরা।

