জলের মধ্যে পড়ে দেহ, সকালে চাঞ্চল্য মধ্যেমকেন্দুয়ায়।
মালদা, নিজস্ব সংবাদদাতা:- সাতসকালে মৃতদেহ উদ্ধার হবিবপুর থানার বুলবুলচন্ডী অঞ্চলের মধ্যেমকেন্দুয়া এলাকায়।সাত সকালে স্থানীয় বাসিন্দারা চাষের জমি দেখতে যাওয়ার সময় হঠাৎ দেখতে পায় চাষের জমিতে জলের মধ্যে কিছু একটা পড়ে রয়েছে সন্দেহ হওয়ায় কাছে গিয়ে দেখেন এক ব্যক্তি মৃত অবস্থায় পড়ে রয়েছে। খবর দেওয়া হয় স্থানীয় গ্রাম পঞ্চায়েতের সদস্যকে খবর পেয়ে তড়িঘড়ি ছুটে আসে স্থানীয় গ্রাম পঞ্চায়েতের মেম্বার লতিকা সিংহ। তিনি ঘটনাস্থলে গিয়ে দেখতে পায় এক ব্যক্তির মৃতদেহ পড়ে রয়েছে। নাম ঠিকানা জানা যায়নি।খবর দেওয়া হয় হবিবপুর থানা পুলিশকে, খবর পেয়ে ছুটে আসে হবিবপুর থানা পুলিশ। মৃতদেহের উদ্ধার করে ময়না তদন্তের জন্য প্রথমে বুলবুলচন্ডী গ্রাণী হাসপাতাল নিয়ে যায়। সেখান থেকে মালদা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হবে বলে পুলিশ সূত্রে জানা গেছে।স্থানীয় গ্রাম পঞ্চায়েতের মেম্বার লতিকা সিংহ বলেন, অজ্ঞাত পরিচয় এক ব্যক্তি চাষের জমির মধ্যে পড়ে ছিল। ওই ব্যক্তির নাম ঠিকানা কিছুই জানা যায়নি কিভাবে এই ঘটনা ঘটলো তা এখন পর্যন্ত স্পষ্ট নয়, হবিবপুর থানা পুলিশকে খবর দিলে মৃতদে উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে এবং ঘটনা তদন্ত শুরু করেছে হবিবপুর থানার পুলিশ।

