কেন্দ্রীয় বাহিনী ও পুলিশের যৌথ টহল, নিরাপত্তায় জোর।

আলিপুরদুয়ার, নিজস্ব সংবাদদাতা:- আসন্ন বিধানসভা নির্বাচনকে সামনে রেখে রবিবার বিকেলে ফালাকাটা ব্লকের জটেশ্বর এলাকায় চলছে রুট মার্চ। ভোটারদের মধ্যে আস্থা বৃদ্ধি ও নিরাপত্তার বার্তা পৌঁছে দিতে এদিন রাস্তায় নামেন কেন্দ্রীয় বাহিনী ও পুলিশ প্রশাসনের উচ্চপদস্থ আধিকারিকরা।। উপস্থিত ছিলেন জেলা পুলিশ সুপার অমিত কুমার সাউ। রুট মার্চের পাশাপাশি সাধারণ মানুষের সঙ্গে সরাসরি কথা বলেন পুলিশ সুপার। ভোটারদের কাছে গিয়ে খোঁজ নেন তাঁদের কোনও সমস্যা বা নিরাপত্তা নিয়ে উদ্বেগ রয়েছে কি না। একই সঙ্গে প্রশাসনের পক্ষ থেকে স্পষ্ট বার্তা দেওয়া হয় ভয়মুক্ত পরিবেশে, সম্পূর্ণ স্বাধীনভাবে নিজেদের গণতান্ত্রিক অধিকার প্রয়োগ করতে পারবেন সকলেই। প্রশাসনের এই উদ্যোগে জটেশ্বর এলাকায় তৈরি হয়েছে বাড়তি নিরাপত্তাবোধ ও আস্থার আবহ, যা আসন্ন নির্বাচনের প্রেক্ষাপটে অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলে মনে করছেন স্থানীয় বাসিন্দারা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *