ঐতিহাসিক স্মশানকালী পুজো,মা কাউকে খালি হাতে ফেরান না।

শুভ্র জ্যোতি ঘোষ, পূর্ব বর্ধমান :-কমপক্ষে ৪০ থেকে ৫০ বছর ধরে চলে আসছে পূর্ব বর্ধমান জেলার মাধবডিহি থানার অন্তর্গত বড়বৈনান দু’নম্বর অঞ্চলের বড়বৈনান গ্রামের স্মশানকালী মায়ের পূজো । এটি ঐতিহাসিক পূজো । এই পুজোটি অনুষ্ঠিত হয় প্রতি বছর চৈত্র মাসের বাংলার ২ তারিখ । দেবী মায়ের মূর্তি সদ্য রাতে তৈরী হয় এবং ভোরের আলোয় নিরঞ্জন হয়। চারিদিক থেকে ভক্তের আগমন হয় (হুগলী, বর্ধমান, বাঁকুড়া, হাওড়া, কলকাতা )শুধুমাত্র মায়ের মুখটি দেখার জন্য।কমপক্ষে মায়ের ভক্তের সংখ্যা আনুমানিক ৮থেকে ১০ হাজার। বর্তমানে মন্দিরের সেবাইত – রায়নার রমানাথ ভট্টাচাৰ্য।এই গ্রামে মায়ের পুজোর জন্য কোনরূপ চাঁদা তোলা হয় না। মুক্তহস্তে দানের টাকায় মায়ের পুজো হয়। যারা গ্রামের বাইরে থাকে, সবাই এই মায়ের পুজোয় আসে এবং সারারাত গাজন পদিক্ষণ করে মাঝরাতে মাকে মেন মন্দিরের বেদিতে বসানো হয়।ঠিক রাত ১২ টার সময় মাকে বেদিতে বসানো হয়।
মায়ের জায়গাটি বড়বৈনান গ্রামের ঘোষ বংশ এর দেওয়া।আগে মায়ের পুজো হতো ছোট করে,পরবর্তীকালে মায়ের নতুন মন্দির তৈরী হয় আর সেইখানে প্রতি বছর চলে আসে মায়ের পুজো অর্চনার কাজ।এই পুজোকে ঘিরে ছোট থেকে বড় সবাই আনন্দে মেতে ওঠেন। এছাড়াও বিশেষ আকর্ষণ থাকে লাইট এর চমক, ডি জে বক্স। মায়ের কাছে কেউ ভক্তি ভরে চাইলে মা কাউকে খালি হাতে ফেরান না।।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *